দুর্গাপুজোয় নতুন জামা দেবেন জয়জিৎ! বিনিময়ে করতে হবে এই কাজ
মাঝেমধ্যেই বেশ মজার মজার পোস্ট করতে দেখা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে ছিলেন যে তাঁর ছেলে একেবারেই চুল কাটতে রাজি হচ্ছে না।
মাঝেমধ্যেই বেশ মজার মজার পোস্ট করতে দেখা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে ছিলেন যে তাঁর ছেলে একেবারেই চুল কাটতে রাজি হচ্ছে না। কেউ যদি তাকে রাজি করাতে পারেন তাহলে নগদ অর্থ পুরস্কার দেবেন জয়জিৎ। যদিও পোস্টদাতা যে নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন সেটা বলাই বাহুল্য।
দুর্গাপুজোয় নতুন জামা দেবেন জয়জিৎ!
এবার তেমনই একটি পোস্ট আবার করলেন অভিনেতা। পোষ্টের মাধ্যমে তিনি জানালেন এই বছর পুজোয় পায়জামা-পাঞ্জাবি উপহার দেবেন তিনি। কিন্তু তার বদলে করতে হবে একটা ছোট্ট কাজ। যদিও জয়জিতের কাছে এটা মোটেই ছোট কাজ নয়, সেই কারণেই তিনি উপহারের পরিবর্তে এই কাজ করিয়ে নিতে চাইছেন!
কী কাজ? আসলে জয়জিতের ছেলে সাদা আর কালো ছাড়া অন্য কোন রঙ পছন্দ করে না। কিন্তু বয়সের অনুপাতে তারা এখন রঙিন পোশাক পরাই বাঞ্ছনীয়। খুব স্বাভাবিক ভাবেই তাই বাবা হিসাবে জয়জিৎ একেবারেই চান না যে ছেলে শুধুমাত্র কালো বা সাদা পোশাক পরে ঘুরে বেড়াক। কিন্তু বাবার কথা একেবারেই শুনতে নারাজ ছেলে। তাই কিছুটা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা।
কেউ যদি সাদা বা কালো ছাড়া অন্য কোনও পোশাক করাতে তাকে রাজি করাতে পারেন অথবা পাজামা পাঞ্জাবি ছাড়া অন্য কোনও পোশাক পরাতে তাকে রাজি করাতে পারেন তাহলে সেই ব্যক্তিকে পুজোয় স্পেশাল পাজামা পাঞ্জাবি গিফট করবেন জয়জিৎ। অভিনেতার এই পোস্ট দেখে হেসে খুন নেট পাড়ার বাসিন্দারা।
অনেকেই নিজের বাড়ির গল্প করেছেন কমেন্ট বক্সে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের যে একেবারেই বোঝানো যায় না, সেই কষ্টও কমেন্ট বক্সে ভাগ করে নিয়েছেন অনেক অভিভাবক।
Home/Entertainment/দুর্গাপুজোয় নতুন জামা দেবেন জয়জিৎ! বিনিময়ে করতে হবে এই কাজ