বিজেপির শপথ গ্রহণের অনুষ্ঠানে চাঁদের হাট! প্রসেনজিৎ থেকে মমতা, যিশু, পায়েল-সহ টলিপাড়ার কে কে এলেন ব্রিগেডের ময়দানে?

রাজ্যে ঘাসফুলের বদলে এবার পদ্মফুল ফুটেছে। জনতার রায়ে এবার প্রথমবারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি সরকার। আগেই জানা গিয়েছিল ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই মতোই শুরু হয়েছিল তোড়জোড়। এদিন ব্রিগেডে চাঁদের হাট বসে ছিল।

Updated on: May 9, 2026, 15:34:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে পালা বদল হয়েছে। ঘাসফুলের বদলে এবার পদ্মফুল ফুটেছে। জনতার রায়ে এবার প্রথমবারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি সরকার। আগেই জানা গিয়েছিল ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই মতোই শুরু হয়েছিল তোড়জোড়। এই বিশেষ অনুষ্ঠানে জন্য ব্রিগেডে চাঁদের হাট বসেছিল। টলিপাড়া থেকে একগুচ্ছ মুখকে দেখা গিয়েছে এদিনের অনুষ্ঠানে।

বিজেপির শপথ গ্রহণের অনুষ্ঠানে প্রসেনজিৎ থেকে মমতা, যিশু! টলিপাড়ার আর কে কে এলেন?
বিজেপির শপথ গ্রহণের অনুষ্ঠানে প্রসেনজিৎ থেকে মমতা, যিশু! টলিপাড়ার আর কে কে এলেন?

আগেই ছবি সামনে এসেছিল সুপারস্টার জিৎ এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন। বিজেপি-র জয়ের পর জিৎ একটি পোস্ট করেছিলেন। যেখানে লেখা হয়েছিল, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’ তবে টলিপাড়ার থেকে কেবল জিৎই নন আরও অনেকে সেখানে হাজির হয়েছিলেন।

টলিপাড়ার সকলের প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিছুদিন আগে রুদ্রনীল ঘোষ এই নির্বাচনে জয়লাভের পর তাঁর সঙ্গে প্রসেনজিতের ফোনে কথা হওয়া নিয়ে বেশ সমালোচনার মুখ পড়তে হয়েছিল তাঁকে। সেই সময় নায়ক জানিয়ে ছিলেন তাঁর গায়ে যেন কোনও ভাবেই রাজনীতির রং না লাগানো হয়। তিনি কেবল কাজ করতে চান ভালোভাবে। তবে সেই সব বিতর্ক পিছনে ফেলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

তাছাড়াও মঞ্চে দেখা গিয়েছে বিখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করকে। এর আগে রাজনীতির মঞ্চে তাঁকে সেভাবে দেখা যায়নি। শুধুমাত্র তিনি নন পণ্ডিত অজয় চক্রবর্তীকেও শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। তাঁকেও এর আগে কখনও রাজনীতির মঞ্চে দেখা যায়নি। তাছাড়াও দেখা মিলেছে যিশু সেনগুপ্তেরও।

এছাড়াও ছোটপর্দার সব পরিচিত মুখেরাও ধরা দিয়েছেন। ঋষি কৌশিক, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, অনুভব কাঞ্জিলালকে দেখা গিয়েছে। তাছাড়াও কমলা শাড়ি আর রোদচশমায় নজর কেড়েছেন পায়েল সরকার।

এছাড়াও টলিপাড়ার যে সব পরিচিত মুখ যাঁরা বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন যেমন রুদ্রনীল ঘোষ, শর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়রাও উপস্থিত হয়েছিলেন।

তাছাড়াও দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রিগেডের ময়দানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাছাড়াও টলিপাড়ার অনেকেই নানা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।