হাতে ডজনখানেক রাখি, হাসিমুখে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালেন জিৎ

রাখি পূর্ণিমার দিন অন্যদের মতো রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ। এইদিন তিনি একটি গোলাপী রঙের পাঞ্জাবী পরে সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

Published on: Aug 28, 2026, 19:30:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাখি পূর্ণিমার দিন অন্যদের মতো রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ। এইদিন তিনি একটি গোলাপী রঙের পাঞ্জাবী পরে সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

হাসিমুখে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালেন জিৎ
হাসিমুখে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালেন জিৎ

অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জিতের হাতে প্রায় ডজন খানেক রাখি। একজন দুজন নয় কমপক্ষে প্রায় ৫০ জন এই রাখি পরিয়েছেন বলেই ধারণা। হাসিমুখে সকলের উদ্দেশ্যে রাখি পূর্ণিমার শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গেল অভিনেতাকে।

বাড়ি থেকেই ছবিটি পোস্ট করে কাছের বা দুরের প্রত্যেক বোনের উদ্দেশ্যে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে অন্তরের ভালোবাসা জানিয়েছেন তিনি। জিতের এই পোস্টে তাঁকেও প্রত্যেকে জানিয়েছেন পাল্টা শুভেচ্ছা বার্তা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবিটি গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। গতকাল জিতের এই ছবি দেখতে আসেন দেব। বাবা মাকে নিয়ে সহ অভিনেতার ছবি দেখতে আসেন দেব, ছবি দেখে অভিনেতা সহ সকলের প্রশংসায় পঞ্চমুখ হন দেব।