KBBKD BO Day 1: দু-বছর পর বক্স অফিসে জিৎ, প্রথম দিন দেবের ধূমকেতুকে টেক্কা দিল ‘কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত’?

Keu Bole Biplobi Keu Bole Dakat: করনো পরবর্তী সময়ে জিতের সেরা 'ওপেনিং'য়ের মুখে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'! কিন্তু ভাঙতে পারবে কি 'চেঙ্গিজ'-এর রেকর্ড?

Published on: Aug 15, 2026, 08:30:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ই আগস্ট ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিতের প্রতীক্ষিত বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' (KBBKBD)। বিপ্লবী অনন্ত সিং-এর ভূমিকায় জিতের অভিনয় ও ভিন্নধর্মী ৯টি লুক মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছিল, তার উপর প্রায় দু-বছর পর সিনেমাহলে ফিরলেন টলিউডের ‘বস’।

দু-বছর পর বক্স অফিসে জিৎ, প্রথম দিন দেবের ধূমকেতুকে টেক্কা দিল ‘কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত’?
দু-বছর পর বক্স অফিসে জিৎ, প্রথম দিন দেবের ধূমকেতুকে টেক্কা দিল ‘কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত’?

বক্স অফিস বিশ্লেষকদের মতে, করোনা পরবর্তী সময়ে জিতের একক বাংলা রিলিজের নিরিখে এটি তাঁর অন্যতম সেরা ওপেনিং ডে কালেকশন নথিভুক্ত করতে চলেছে। তবে মূল প্রশ্ন হলো— ছবিটি কি জিতের প্যান-ইন্ডিয়া সুপারহিট ছবি 'চেঙ্গিজ'-এর সর্বোচ্চ ওপেনিং ডে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারবে?

প্রথম দিনে কত আয় ছবির?

বক্স অফিস নম্বর তাঁর কাছে ম্যাটার করে না, ফ্যানেদের ভালোবাসাই আসল। সাফ কথা জিতের। কিন্তু ইন্ডাস্ট্রির পাখির চোখ জিতের এই ছবির হল কালেকশনে। প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ বা জিৎ ফিল্ম ওয়ার্কসের তরফে ছবির বক্স অফিস নম্বর নিয়ে কোনও তথ্য জানা না গেলেও, একাধিক সূত্র বলছে প্রথম দিন বাংলার বক্স অফিসে ভালো ফল করেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবির কালেকশন ২০ লাখের আশেপাশে। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দিন এই ছবির আয় ১৮.৪৭ লাখ।

কেন 'KBBKBD' ছবির ওপেনিং নিয়ে আশাবাদী ইন্ডাস্ট্রি?

১৪ই আগস্ট মুক্তি পাওয়ার ফলে স্বাধীনতা দিবসের ছুটি এবং সামনের লম্বা উইকেন্ডের পুরো সুবিধা পাচ্ছে ছবিটি। অ্যাকশনের পাশাপাশি ঐতিহাসিক ও নৈতিকভাবে জটিল এক চরিত্রে জিতের অভিনয় দর্শকদের হলমুখী করছে। টোটা রায় চৌধুরী (ইন্সপেক্টর দুর্গা রায় চরিত্রে), কৌশিক সেন ও রজতাভ দত্তের মতো শক্তিশালী কলাকুশলীদের উপস্থিতি ছবির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

'চেঙ্গিজ' বনাম 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত': পরিসংখ্যান কী বলছে?

২০২৩ সালে প্যান-ইন্ডিয়া রিলিজ হওয়া জিতের 'চেঙ্গিজ' সর্বভারতীয় স্তরে এবং বাংলায় এক বিশাল খাতা খুলেছিল। পোস্ট-প্যান্ডেমিক যুগে বাংলা ছবির মার্কেটে ওপেনিং ডে-র ক্ষেত্রে সেটিই এখনও পর্যন্ত জিতের সবচেয়ে বড় মাইলফলক।

'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি বাংলা ইন্ডাস্ট্রিতে জিতের সাম্প্রতিক একক রিলিজগুলোর (যেমন 'মানুষ' বা বুমেরাং') প্রথম দিনের ব্যবসাকে অনায়াসেই ছাপিয়ে গিয়েছে। তবে 'চেঙ্গিজ'-এর সর্বভারতীয় বাজার ও হিন্দি বেল্টের কালেকশনের রেকর্ড করতে পারেনি এই ছবি, চেঙ্গিজের প্রথম দিনের আয় (বাংলা এবং সারা ভারত মিলিয়ে) ২৮ লক্ষ ৭৫ হাজার টাকা। তবে বাংলার চেঙ্গিজের কালেকশনকে (১৮ লক্ষ ৫০ হাজার) ছুঁতে পেরেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।

এগিয়ে দেব

এতকিছুর পরেও দেব-শুভশ্রী জুটিকে টেক্কা দিতে পারলেন না জিৎ। গত বছর ১৪ই অগস্ট মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রীর ১০ বছরের বাক্সবন্দি ছবি ধূমকেতু। সেই ছবি প্রথম দিনেই এক কোটির উপর আয় করেছিল। ছবির সর্বকালীন আয় দশ কোটির ছাড়িয়েছিল।

ট্রেড অ্যানালিস্টদের মতে, মাউথ-পাবলিসিটি ভালো থাকলে এই লম্বা উইকেন্ডেই ছবিটি বক্স অফিসে বড়সড় কোনো ধামাকা তৈরি করতে পারে। শনিবার স্বাধীনতা দিবস এবং রবিবার, এই ছবির আয় বেশ খানিকটা বাড়বে এমনটাই আশা বক্স অফিস বিশেষজ্ঞদের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More