Jeetu Kamal: পা ধরে ক্ষমা চাওয়ার দাবি থেকে হটলেন জীতু! এরাও মানুষ প্রযোজকদের সঙ্গে মিটল বিবাদ
Jeetu Kamal:‘ফোরামের প্রচুর দায়িত্ব থাকে। ছোট ছোট শিল্পীর পাশে খুব একটা দাঁড়ানোর সময় পেয়ে ওঠেন না’, আর্টিস্ট ফোরামকে ঠুকে এরাও মানুষ প্রযোজকদের সঙ্গে ঝামেলা মেটালেন জীতু।
Jeetu Kamal Ends Row with Ero Manush Producers: টলিউড আর বিতর্ক যেন সমার্থক। তবে এবার বিতর্কের তির সরাসরি অভিনেতা বনাম ফোরাম। ‘এঁরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন সাই-ভিগ্নেশ প্রোডাকশনের সঙ্গে যে বিবাদ দানা বেঁধেছিল, তা নিয়ে গত ১৬ মার্চ আর্টিস্ট ফোরামে নালিশ ঠুকেছিলেন জীতু কামাল। কিন্তু মাসের শেষে এসে জীতু যা করলেন, তা আদতে ‘চুপ করিয়ে দেওয়া’ এক প্রতিবাদ। জীতু জানিয়েছেন, প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নিয়েছেন তিনি। অভিনেতা স্পষ্ট জানান, ‘ছবিটির স্বার্থে আমি গন্ডগোলটি মিটিয়ে নিলাম’।

ফোরামকে নজিরবিহীন রোস্ট!
জীতু তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আর্টিস্ট ফোরামের প্রচুর দায়িত্ব, সিনিয়রদের প্রচুর কাজ। তার মধ্যে আমার ক্ষুদ্রতম কমপ্লেনটি দেখার তাদের সুযোগ হয়নি’। এই এক লাইনেই যেন ফোরামের ‘ব্যস্ততা’ নিয়ে চরম রসিকতা করেছেন অভিনেতা। ১৮ বছরের মেম্বার হয়েও জীতু বুঝতে পেরেছেন, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তাই ফোরামের উত্তরের অপেক্ষা না করেই ছবির স্বার্থে প্রযোজকদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিয়েছেন তিনি।
‘বড়দের’ প্রতি সম্মান না কি শ্লেষ?
জীতু আরও যোগ করেছেন, ‘ভবিষ্যতে কোনও আর্টিস্ট যদি গন্ডগোলে পড়েন আপনারা নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফোরামের প্রচুর দায়িত্ব থাকে। ছোট ছোট শিল্পীর পাশে খুব একটা দাঁড়ানোর সময় পেয়ে ওঠেন না।’ জীতুর এই বক্তব্যের মধ্যে যে গভীর অভিমান এবং বিদ্রূপ লুকিয়ে আছে, তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। ‘সম্মান অক্ষুণ্ণ’ রাখার কথা বললেও, আদতে তিনি ফোরামের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
উত্তাল টলিপাড়া
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্য়ু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল টলিপাড়া। তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে প্রাণ হারান অভিনেতা। তারপর থেকে আশ্চর্যজনকভাবে চুপ প্রযোজনা সংস্থা। দায়সারা বিবৃতি দিয়ে রাহুলের উপরই পালটা দায় চাপানোর চেষ্টা ভালোভাবে নেয়নি আর্টিস্ট ফোরাম ও রাহুলের পরিবার। দায়ের হয়েছে এফআইআর, চলছে তদন্ত। এর মাঝেই গর্জে উঠেছিলেন জীতু। রাহুলের পাশাপাশি নিজের ছবিতে মালা পরিয়ে জানিয়েছিলেন প্রতিবাদ। কারণ তাঁর দাবি ছবি, এঁরাও মানুষ ছবির শ্য়ুটিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
প্রযোজকরা তাঁকে সন্ধ্য়ায় গঙ্গাবঙ্গে শ্যুটিংয়ে জোরাজুরি করছিল। তাতে তিনি রাজি হননি। তারপরই জীতুর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু। নায়ককে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল পরিচালক-প্রযোজক। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জানিয়ে রাখি, এই ছবিতে জীতুর নায়িকা হিসাবে থাকছেন শ্রাবন্তী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


