প্রতি সপ্তাহের মতো গতকাল অর্থাৎ শনিবার বিগ বস বাংলায় বসেছিল দাদার দরবার। এই দিন প্রায় পুরো এপিসোডটাই রাজবীরকে ঘিরে তৈরি হয়েছিল। কোন প্রতিযোগী রাজবীরের প্রতি কি ক্ষোভ রয়েছে, সেটাই জানার উদ্দেশ্য ছিল গতকাল।
প্রতি সপ্তাহের মতো গতকাল অর্থাৎ শনিবার বিগ বস বাংলায় বসেছিল দাদার দরবার। এই দিন প্রায় পুরো এপিসোডটাই রাজবীরকে ঘিরে তৈরি হয়েছিল। কোন প্রতিযোগী রাজবীরের প্রতি কি ক্ষোভ রয়েছে, সেটাই জানার উদ্দেশ্য ছিল গতকাল। তবে রাজবীরকে বারবার নমনীয় হওয়ার কথা বললেও সৌরভের কথার উত্তরে বেশ ঔদ্ধত্য দেখাতে দেখা যায় রাজবীরকে।
দাদার সিদ্ধান্তে প্রশ্ন জীতুর
রাজবীরের এই ব্যবহার দেখেও তেমন কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ, বরং তিনি বারবার রাজবীরকে বলেছেন আগামী দিনে বিগ বসের মঞ্চে খেলা খেললেও প্রত্যেককে যেন তিনি সম্মান দেন। কিন্তু সৌরভের মতো একজন সঞ্চালকের মুখের উপর এইভাবে ঔদ্ধত্য দেখানোর পরেও কেন রাজবীরকে কিছু বলা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন জীতু কমল।
জীতু সৌরভকে জানান, তাঁর মনে হয়েছে রাজবীরকে আরো কিছু বলা উচিত ছিল। অনুষ্ঠানের সঞ্চালক নিজেই যদি রাজবীরের ভুল ত্রুটি এইভাবে আড়াল করার চেষ্টা করেন তাহলে বাকিদের কি হবে। কোথাও না কোথাও রাজবীরের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সৌরভ নিজেই। তিনি পক্ষপাতিত্ব করছেন।
জীতুর মুখে এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যান সৌরভ। তিনি বারবার বলেন, এমন কথা তিনি একেবারেই আশা করেননি। জীতুর কথায় কে সহমত পোষণ করেছেন জিজ্ঞাসা করায় হাত তোলেন তনুশ্রী। তাঁরও মনে হয় কোথাও না কোথাও রাজবীর যা করছে তার শাস্তি সে পাচ্ছে না।
অন্যদিকে গতকাল বিগ বসের ঘর থেকে বিদায় জানিয়েছেন অ্যালেক্স। মাকে কলকাতায় এনে রাখার স্বপ্ন তাঁর আপাতত অধরাই থেকে গেল। তবে শুধু অ্যালেক্স একা নন, বিগ বসের ঘর থেকে আজ আরও একজনের বিদায় জানানোর পালা। সেই প্রতিযোগী কে হবে সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।