Srijla-Jeetu: ‘কাকে ভালোবেসে ফেললে জীতু?’ নিজের মনে বিড়বিড় করছেন সৃজলা! ভিডিয়ো ঘিরে হইচই

সৃজলাকে ভালোবেসে ফেলেছেন জীতু কমল? ঘটনাটা সত্যি নাকি এই ধারণা তৈরি হয়েছে সৃজলার মনে? নায়িকার ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা। 

Published on: Nov 1, 2026, 09:00:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’র অন্দরমহলে প্রতিনিয়তই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ও খেলার ছক। তবে এবার সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এর মাঝপথেই এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে আবার সোশাল মিডিয়া ও টেলিপাড়ার আলোচনার শীর্ষে চলে এলেন বিতর্কিত মডেল-অভিনেত্রী সৃজলা গুহ।

‘কাকে ভালোবেসে ফেললে জীতু?’ নিজের মনে বিড়বিড় করছেন সৃজলা! ভিডিয়ো ঘিরে হইচই
‘কাকে ভালোবেসে ফেললে জীতু?’ নিজের মনে বিড়বিড় করছেন সৃজলা! ভিডিয়ো ঘিরে হইচই

মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে জমে ওঠেছিল শনিবারের এপিসোড। মাঝের বিরতিতে আচমকা প্রতিযোগী ও অভিনেতা জীতু কামাল-কে উদ্দেশ্য করে সৃজলাকে বেডরুমের ভিতর নিজের মনে বলতে শোনা যায়, ‘কাকে ভালোবেসে ফেললে জীতু? কাকে ভালোবেসে ফেললে?’

অন্দরে বিভ্রান্তি, বাইরে নানা গুঞ্জন:

সৃজলার এই ধরনের একেবারেই 'আউট অফ কন্টেক্সট' বা প্রেক্ষাপটহীন মন্তব্যে নেটপাড়ায় শোরগোল। আচমকা এমন ব্যক্তিগত মন্তব্যের মাথামুণ্ডু খুঁজে পায়নি কেউই। নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেছেন, তবে কি জীতু ও সৃজলার রসায়নের পেছনে কোনও গোপন সমীকরণ কাজ করছে, নাকি শুধুই ক্যামেরার নজর কাড়তে এটি সৃজলার বিশেষ কোনো স্ট্র্যাটেজি? অনেকেই নায়িকাকে ‘সাইকো’, ‘অ্য়াটেনশন সিকার’ বলেও তোপ দাগেন।

জীতু-সৃজলার সমীকরণ ও পূর্বের গুঞ্জন:

বিগ বসের ঘরে প্রথমে গায়ক দুর্নিবার সাহার সঙ্গে সম্পর্ক ও ঘনিষ্ঠতা নিয়ে নাম জড়ালেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই সমীকরণে পরিবর্তন এসেছে। রণিতার কথা শুনে বিবাহিত দুর্নিবার নিজের খেলায় পরিবর্তন এনেছেন এবং এখন তিনি খানিক দমে গিয়েই গেম খেলছেন। যদিও সৌরভ এইদিনের এপিসোডেই সব ভাবনা ঝেরে ফেলে দুর্নিবারকে নিজের ছন্দে ফেরার কথা জানান।

দুর্নিবারের সঙ্গে দূরত্ব বাড়ার পর জীতু ও সৃজলাকে বিভিন্ন সময় একান্তে আড্ডা দিতে ও পরস্পরের পাশে দাঁড়াতে দেখা গেছে। এমনকী দুর্নিবারের বিছানায় জল ঢালার পেছনেও সৃজলার প্রতি জীতুর বিশেষ টান কাজ করেছিল কি না, তা নিয়ে এর আগেই চর্চা হয়েছিল।

জীতু সৃজলার প্রতি বাড়তি কোনও ‘প্রেম’ দেখাননি দাবি নায়কের ভক্তদের। আগে সৃজলা ভক্তরা দাবি করেছেন, অকারণেই ঘরের পুরুষ সদস্যদের সঙ্গে সৃজলার নাম জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে ‘কাকে ভালোবেসে ফেললে’ জীতু কথাটি কি নিজেকে জড়িয়েই বলেছেন সৃজলা? নাকি অন্য কাউকে তাও স্পষ্ট নয়!

একটা সময় অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন সৃজলা। দুজনের মাখামাখো প্রেম নিয়ে কম চর্চা হয়নি। পরবর্তীতে ‘মন ফাগুন’ দিয়ে সিরিয়ালের দুনিয়ায় পা দেন সৃজলা। এরপরই রোহনের সঙ্গে বিচ্ছেদ এবং শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার চর্চা ডানা মেলে।

শনের সঙ্গে সৃজলার সম্পর্ক টলিপাড়ায় ‘ওপেন সিক্রেট’। বিগ বসের ঘরে হাজির হওয়ার কথা ছিল শনেরও। কিন্তু গ্র্যান্ড ওপেনিং-এর শ্যুটিংয়ে পায়ে চোট পেয়ে হাসপাতালে পৌঁছে যান নায়ক। আপতত তিনি বিশ্রামে।

ওদিকে সহ-অভিনেতা নবনীতা দাসকে বিয়ে করেছিলেন জীতু কমল। টেকেনি সংসার। ডিভোর্স হলেও এখনও প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রয়েছে তাঁর।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More