রাজ্য জুড়ে পরিবর্তনের আবহ, স্বস্তিকা থেকে অঙ্কুশ, জীতু, যশ, কী বলছে টলিপাড়া?
রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া। এখনও চলছে গনণা। তবে তার মাঝেই টলিপাড়ার নানা তারকার নানা মত। কী বলছেন তাঁরা?
রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া। এখনও চলছে গনণা। তবে তার মাঝেই টলিপাড়ার নানা তারকার নানা মত। কী বলছেন তাঁরা?

রাজ্যে পরিবর্তন নিয়ে পোস্ট করলেন যশ দাশগুপ্ত। একটা সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন তিনি। এমনকী বিজেপির প্রার্থী হিসেবে ভোটেও দাঁড়িয়ে ছিলেন। যদিও জয় আসেনি। তবে তারপর আর তাঁকে সে ভাবে আর দেখা যায়নি গেরুয়া শিবিরে। তবে রাজ্যে পদ্ম ফুলের দাপট দেখা দিতেই পোস্ট করলেন নায়ক। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এক অভূতপূর্ব জয়! বাংলা পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত। অভিনন্দন! গণতন্ত্রের জয় হল।’
অন্যদিকে, টলিপাড়ার আর এক পরিচিত মুখ রোহন ভট্টাচার্য লেখেন, ‘ক্ষমতা বদলেছে, কিন্তু মানুষ একই আছে। তাই শান্তি আর অগ্রগতির আশা রাখি।’ স্বস্তিকা মুখোপাধ্যায়কেও এদিন একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়। স্বস্তিকা স্পষ্টবাক বরাবরই। বিগত কয়েক মাস ধরে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা বারবার দর্শকদের সামনে উঠে এসেছে। টলিপাড়ার ব্যান কালচার থেকেছে চর্চায়। রাজ্যে পরিবর্তনের আবহে সেই ব্যান কালচারের প্রসঙ্গ টেনে পোস্ট করলেন নায়িকা। তিনি লেখেন, ‘আমাদের কাজের জায়গায় ‘ব্যান’ এর বিষয়গুলো তাহলে কী দাঁড়াচ্ছে?’
অন্যদিকে, রানা সরকার সদ্য তৈরি হওয়া দীঘার মন্দিরের প্রসঙ্গ টেনে লেখেন, ‘দীঘা জগন্নাথ মন্দির নিয়ে কোনও পাপের ক্ষমা নেই। জয় জগন্নাথ।’ অন্যদিকে সুদীপ মুখোপাধ্যায় ব্যাঙ্গর সুরে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেন। তিনি লেখেন, ‘আজ আমরা এক বহুমুখী প্রতিভাকে হারালাম। বিজ্ঞানী, শিল্পী, ভাষাবিদ, ঐতিহাসিক ইত্যাদি।’
এদিন অঙ্কুশ হাজরাও পোস্ট করেন। ২৬-এর নির্বাচনের আগে নায়ককে তৃণমূলের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল। তবে এদিন পোস্ট করে তিনি লেখেন, ‘এটাই গণতন্ত্রের মজা। এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা। বাংলার উন্নতি হোক, বাংলার মানুষ ভালো থাকুক। স্বাগত বিজেপি।’ জীতু কমল লেখেন, ‘গণতন্ত্রের এই উৎসবে বিজেপির এই বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এমন বিশাল জয়ের জন্য আপনাদের প্রতি আমার শুভকামনা রইল।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার পরিবর্তনের আবহ। ইতিমধ্যেই ১৯৮টি আসনে জয় লাভ করেছে বিজেপি। ৯টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, তৃণমূল ৬৯টি আসনে জিতেছে, ১১টি আসনে এগিয়ে রয়েছে। (এখনও পাওয়া তথ্য অনুসারে)।
E-Paper

