অবশেষে ‘আর্য-অপর্ণা' বিয়ের পিঁড়িতে, 'একটু ইমোশানাল হয়ে যাচ্ছি…' যা বললেন জীতু

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে দর্শকদের মনজয় করে নিয়েছিল। এবার অপেক্ষা অবসানের সময় আগত। অবশেষে সাতপাকে বাঁধা পড়বে আর্য-অপর্ণা। কী বললেন জীতু শিরীনরা?

Updated on: Dec 19, 2025, 22:08:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে দর্শকদের মনজয় করে নিয়েছিল। টিআরপি তালিকায় প্রথম সারিতেই ঘোরা ফেরা করে এই মেগা। ধারাবাহিকে ‘আর্য-অপর্ণা'র প্রেম নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই, তেমনই তাদের বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। তবে এবার সেই অপেক্ষা অবসানের সময় আগত। অবশেষে সাতপাকে বাঁধা পড়বে তাঁরা। কী বললেন জীতু শিরীনরা?

অবশেষে ‘আর্য-অপর্ণা' বিয়ের পিঁড়িতে, 'একটু ইমোশানাল হয়ে যাচ্ছি…' বললেন জীতু
অবশেষে ‘আর্য-অপর্ণা' বিয়ের পিঁড়িতে, 'একটু ইমোশানাল হয়ে যাচ্ছি…' বললেন জীতু

আরও পড়ুন: অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান, গায়ে হলুদের সাজে অপরূপা ‘অপর্না’, কবে বিয়ে?

সামনে এল প্রথম ঝলক। খয়েরি রঙের পাঞ্জাবি ও অফ হোয়াইট রঙের ধুতি সঙ্গে গোলাপ ফুলের মালায় ধরা দিলেন পর্দার আর্য জীতু কমল। অন্যদিকে, লাল টুকটুকে বেনাসরি সঙ্গে বেগুনী রঙে ব্লাউজ, ভারী নেকলেস, চোকার, হাতে শাঁখা-পলা, ভারী চুড়ি বালা, মাথায় টানা টিকলি, টানা নথ, কানে কান পাসা, কপালে লাল টিপ আর চন্দনে ধরা দিলেন পদার অপর্ণা শিরীন।

মেগার সেট দেখে বোঝার উপায় নেই যে তা সত্যি সেট না বিয়ে বাড়ি। লাল কাপড়, টুনি লাইটের আলোয়, বড় বড় ঝাড়বাতি সত্যিকার বিয়েবাড়িকে হারমানাবে। কখনও হাতে পান নিয়ে আবার কখনও জীতু বাহুলগ্না হয়ে হাসি মুখে ধরা দিলেন নায়িকা। সত্যি অনুরাগীরা বোধ হয় এমনই একটা পর্বের জন্য অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?

এই বিয়ের পর্ব প্রসঙ্গে জীতু বলেন, 'বিয়ের পর্ব চলছে। ‘আর্য-অপর্ণা'র বিয়ে, প্রত্যেকে খুব কষ্ট করে কাজ করছে। যেভাবে এই পর্বগুলো তুলে ধরা হবে বাংলা মেগায় খুব কমই হয়েছে। মাঝে মাঝে আমি একটু ইমোশানাল হয়ে যাচ্ছি। বিয়ের পর্বে খুব উত্তেজনা থাকে। পুজোর আগে যেমন আনন্দের মুহূর্তগুলো তৈরি হয় ঠিক সেই রকমই। কাজটা করতে গিয়ে খুব মজা পাচ্ছি।'

অন্যদিকে, চরিত্রেই যেন বাঁচছেন শিরীন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার এবং আর্য স্যারের অবশেষে বিয়ে হচ্ছে। বহু অপেক্ষার পর আমরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছি। আপনারা যতটা উৎসাহিত আমরাও ততটাই উৎসাহিত। আপনারা আসবেন আমাদের বিয়েতে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। সকলে আসবেন, পেট ভরে খাবেন আর প্রচুর প্রচুর মজা করবেন। সবাই একসঙ্গে খুব হই হুল্লোর করব। আর দেখতে ভুলবেন না চিরদিনই তুমি যে আমার।’ ১৯ ও ২০ তারিখ এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায় সন্ধ্যা সাড়ে ৬টায়।