Jeetu-Shirin: জীতু-শিরিনের ঝামেলায় বন্ধ হবে চিরদিনই? ‘আমার মতো ভালোবাসতে পারবে না…’, লিখল আর্য

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে ক্রমাগত হয়ে চলা ঝামেলা জায়গা করে নিয়েছে শিরোনামে। কাদা ছোঁড়াছুড়ি এতটাই বেড়েছে যে, দর্শকরাও ক্রমাগত উৎসাহ হারিয়ে ফেলছেন। এরই মাঝে এল জীতুর পোস্ট। 

Published on: May 4, 2026, 10:41:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা ধারাবাহিকের এই মুহূর্তের অন্যতম চর্চিত ধারাবাহিক হল চিরদিনই তুমি যে আমার। তবে এটি চর্চায় পুরোপুরি বিতর্কিত কারণে। গল্পে চমক থাকলেও, টিআরপি তলানিতে। তবে ধারাবাহিকের সেটে ক্রমাগত হয়ে চলা ঝামেলা জায়গা করে নিয়েছে শিরোনামে। কাদা ছোঁড়াছুড়ি এতটাই বেড়েছে যে, দর্শকরাও ক্রমাগত উৎসাহ হারিয়ে ফেলছেন।

Jeetu Kamal: ‘প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে তোমাকে কূট-প্রেমিক…’, বিস্ফোরক জীতু!
Jeetu Kamal: ‘প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে তোমাকে কূট-প্রেমিক…’, বিস্ফোরক জীতু!

এরইমধ্যে নজর কেড়েছে জীতুর একটি পোস্ট। যেখানে দেখা গেল সেটে একটি বেঞ্চের উপরে শুয়ে আছেন তিনি। গায়ে কমলা রঙের টি-শার্ট, ডেনিম আর টুপি। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘হাজারও বাগ্‌বিতণ্ডা হয়েছে/হচ্ছে/হবে। কিন্তু আমার মত আমার ফ্লোরকে মন্দিরসম ভালো কেউ বাসতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ।’

প্রথমবার ধারাবাহিকের সেটে জীতুর সঙ্গে দিতিপ্রিয়া রায়ের সমস্যার খবর এসেছিল। প্রথমে অপু চরিত্রে কাজ করা অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁকে ক্রমাগত বিতর্কিত ম্যাসেজ পাঠান অভিনেতা। এরপর জীতুর তরফে তো পুরো হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করা হয়। চিরদিনই ধারাবাহিকের দর্শকরা ভাগ হয়ে যান দুটো দলে। এরপর দুজনের ঝামেলা এমন জায়গায় পৌঁছয় যে, ধারাবাহিক ছাড়েন দিতিপ্রিয়া।

তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক। কিংকরের চরিত্রে কাজ করা অভ্রজিৎ চক্রবর্তী থেকেশুরু করে নতুন অপর্ণা শিরিন পাল, কারও সঙ্গেই আর সদ্ভাব নেই জীতুর। এমনকী, শিরিনের কথাতেও সদ্য সেই ইঙ্গিতই মিলেছে।

ধারাবাহিকে অপর্ণার জুতোয় পা গলনোর পর, বেশ ভালো সম্পর্ক ছিল জীতু-শিরিনের। এমনকী, শিরিন তাঁর প্রেমিকজিৎ সুন্দরের সঙ্গে প্রেম করতে গেলে, সেখানেও সঙ্গী হয়েছিলেন জীতু। তবে এখন এই সম্পর্কেও ধরেছে চিড়। এক সংবাদমাধ্যমের তরফ থেকে শিরিনকে প্রশ্ন করা হয়েছিল গোটা ব্যাপারটা নিয়ে, যাতে বেশ সাবধানী জবাব আসে। অভিনেত্রী বলেন, ‘কলটাইম পাই, শুটিং করি, তারপর বাড়ি ফিরি।’

যদিও এত বিতর্কের পরেও, জীতু ভক্তরা কিন্তু ছাড়লেন না তাঁর হাত। যেমন অভিনেতার ‘আমার মত আমার ফ্লোরকে মন্দিরসম ভালো কেউ বাসতে পারবে না’ পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘যে যাকে সবথেকে বেশি ভালোবাসে, সেখান থেকেই সবথেকে বেশি কষ্টটাও পায় দাদা। এই জন্যই তো তুমি সবার থেকে আলাদা তোমার মতো কেউ কোনো দিন হতে পারবে না । তুমি সবসময়ই সেরা।’

আরেকজন লেখেন, ‘তুমি একদম হাল ছেড়ো না জীতু দা তুমি একদম সঠিক রাস্তায় আছো। তোমার মত ফ্লোরকে এত ভালবাসতে কেও পারবে না।’!

বেশ ভালো গল্প নিয়েই শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার-এৎ যাত্রা। পরজন্ম, বয়সের ফারাক, মাখোমাখো রোম্যান্সে টানটান ছিল গল্প। কিন্তু একদম আলাদা ধরনের গল্প এনেও, সেটের অন্তকর্লহের কারণে টিআরপি আনতে পারল না ভালো।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More