'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের
দর্শক অথবা ঘরের সদস্যদের ভোটের দ্বারা নয়, শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য মাঝপথে বিগ বস বাংলার সফর বন্ধ হয়ে গেল ঝিলম গুপ্তর। একদিকে যেমন পুজোর সময় বাড়িতে ফেরার আনন্দ ছিল তেমন অন্যদিকে এতদিন ধরে তৈরি হওয়া কিছু সম্পর্ককে বিদায় জানানোর দুঃখ ছিল ঝিলমের মনে।
দর্শক অথবা ঘরের সদস্যদের ভোটের দ্বারা নয়, শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য মাঝপথে বিগ বস বাংলার সফর বন্ধ হয়ে গেল ঝিলম গুপ্তর। একদিকে যেমন পুজোর সময় বাড়িতে ফেরার আনন্দ ছিল তেমন অন্যদিকে এতদিন ধরে তৈরি হওয়া কিছু সম্পর্ককে বিদায় জানানোর দুঃখ ছিল ঝিলমের মনে।
মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের
ঝিলমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরেই একটি প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছিল, কী এমন হল ঝিলমের যার জন্য মাঝপথে বিগ বস ছেড়ে চলে যেতে হল? পরবর্তী সময়ে ঝিলমের বাবার থেকে জানা যায়, ঝিলমের গলব্লাডার স্টোন হয়েছে, যার জন্য শারীরিকভাবে তিনি ভীষণভাবে অসুস্থ। বিগ বসে থাকাকালীন বেশ কয়েকবার চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়েছিল ঝিলমকে, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ায় বিগ বস নির্মাতারা আর ঝুঁকি নিতে চাইলেন না।
বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে, ইতিমধ্যেই শ্রীরামপুরে ফিরে এসেছেন ঝিলম। তিনি জানিয়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ। চতুর্থীর দিন শ্রীরামপুরের কোন এক পুজো মন্ডপে দাঁড়িয়ে ছবি তুলে সেটি পোস্ট করে ঝিলম লেখেন, ওগো মা, এসো মা, এই বাড়িতেও থাকতে এসো মা। ঘরে ফিরে এসেছি। একটু ভালো আছি।
বিগ বস প্রতিযোগীর এই পোস্ট দেখে কমেন্ট বক্সে সকলে ঝিলমের সুস্থতা কামনা করেয়েছেন। এতদিন ধরে তিনি যেভাবে নিজের লেখনি শক্তির দ্বারা সকলের মন জয় করে রেখেছিলেন, সেটা শুধুমাত্র বিগ বসের ঘরে নয়, দর্শকরাও ভীষণভাবে মিস করছেন। ঝিলমের বেরিয়ে আসার পরেও তাঁর লেখা গান গাইতে শোনা যায় দুর্নিবারকে। এই ভাবেই বাড়ি থেকে বেরিয়েও তাদের মনে জায়গা করে রাখলেন ঝিলম।
Home/Entertainment/'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের