Jhilam Gupta: যন্ত্রণা ভুলে পুজোয় চুটিয়ে আনন্দ মনের মানুষের সাথে, এবার সুখবর দিলেন ঝিলম! অপারেশন নিয়েও আপটেড
ট্রেন্ডিং-এ ঝিলমের গান ‘এই বাড়িতে থাকতে এসো মা’। পুজো মিটতেই গল ব্লাডার স্টোন অপারেশন করাতে চলেছেন ঝিলম। আর কী জানালেন তিনি?
শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ও পেইনকিলারের ওপর ভর করে থাকার পর বাধ্য হয়ে ‘বিগ বস বাংলা’র সফর শেষ করতে হলো সোশাল মিডিয়ার পরিচিত মুখ ও জনপ্রিয় প্রতিযোগী ঝিলম গুপ্ত-কে। কিন্তু বিগ বসের ঘর থেকে বার হওয়ার পর পুজোয় ঝিলমকে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, পুজো ষষ্ঠী টু দশমী, নিজের বিশেষ বান্ধবীর সঙ্গে কাটানো নানান মুহূর্ত সোশ্যালে তুলে ধরে প্রশ্নের মুখে পড়েন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার।

অনেকের মনেই প্রশ্ন ছিল, ‘শারীরিক অসুস্থতা কি স্ক্রিপ্টেড ছিল নাকি বিগ বসের ঘর থেকে বেরিয়ে ঝিলম আচমকা সুস্থ হয়ে গেল?’
সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের থেকে কিছুদিনের বিরতি চাইলেন তিনি। পাশাপাশি দিলেন সুখবরও।
সামনের সপ্তাহেই অস্ত্রোপচার, যন্ত্রণার কথা জানালেন ঝিলম:
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ঝিলম তাঁর শারীরিক অবস্থার বিবরণ দিয়ে বলেন— দুর্গাপূজার মণ্ডপে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তুললেও বা ঘুরে বেড়ালেও তিনি খুব কষ্টের মধ্যে ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন না এবং শরীর মারাত্মক রোগা হয়ে গেছে।
ঝিলম জানান, আগামী সপ্তাহেই তাঁর একটি অপারেশন (অস্ত্রোপচার) হতে চলেছে। এতদিন নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ব্যথানাশক ওষুধের চিকিৎসায় ছিলেন।
ওজন হ্রাস ও পরিবারের চিন্তা: ফোনে বা ভিডিওতে দেখে বোঝা না গেলেও প্রচুর ওজন কমে গেছে ঝিলমের। তিনি বলেন, ‘বাড়ির লোক আমাকে নিয়ে চিন্তিত। তবে আপনারা পাশে থাকলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। প্রার্থনা করবেন যেন অপারেশন সফল হয় এবং আবার কাজে ফিরতে পারি।’
সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে ঝিলমের গান ‘বাষট্টি’ নম্বরে:
শারীরিক কষ্টের মাঝেও অনুরাগীদের এক বিরাট সুখবর শুনিয়েছেন ঝিলম গুপ্ত। বিগ বসের ঘরে থাকা কালীন হাউসমেটদের নাম নিয়ে একটি গান তৈরি করেছিলেন ঝিলম, যার শিরোনাম ছিল— ‘এই বাড়িতেও থাকতে এসো মা’।
গানটি সদ্য রেকর্ড করে নিজের ১ লাখ পেরোনো নতুন ফেসবুক পেজে আপলোড করতেই ভিউ ছাড়ায় ৭ লাখের গণ্ডি। শুধু তাই নয়, সারা ভারতের সেরা গানের তালিকায় ৬২ নম্বরে ট্রেন্ড করছে ঝিলমের এই গানটি!
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা: দেশের দিকপাল সব শিল্পীদের গানের ভিড়ে নিজের তৈরি গান এভাবে ট্রেন্ডিংয়ে স্থান পাওয়ায় আবেগপ্রবণ ঝিলম বলেন, ‘এটা আমার কাছে অনেক বড় ট্রফি, অনেক বড় উপহার। আপনারা দর্শক-অনুরাগীরাই আমার আসল পুরস্কার।’
অসুস্থতার জন্য বিগ বসের ঘর ছাড়তে হলেও অনুরাগীরা দ্রুত ঝিলমের সুস্থতা ও অস্ত্রোপচারের সাফল্য কামনা করছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


