গলব্লাডার স্টোনের অপারেশনের পর ধীরে ধীরে সেরে উঠছেন ঝিলম! কেমন কাটল দীপাবলি, ছবি শেয়ার বান্ধবীর
দীপাবলির মুহূর্তে ফের দেখা গেল ‘ডিজে মাউজ’কে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন বিশেষ বান্ধবী পৌলমী। গলব্লাডার স্টোনের অপারেশনের পর এখন কেমন আছেন ঝিলম গুপ্তা?
আচমকাই বিগ বস বাংলা-র ঘর থেকে বিদায় নিতে হয়েছিল ঝিলম গুপ্তাকে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে। এরপর পুজোর পর সরকারি হাসপাতাল থেকে গলব্লাডার স্টোনের অপারেশন হয় তাঁর। দীপাবলির মুহূর্তে ফের দেখা গেল ‘ডিজে মাউজ’কে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন বিশেষ বান্ধবী পৌলমী।

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন পৌলমী। দুজনের হাতেই ফুলঝুড়ি। ঝিলম পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি আর জিন্স। একটি ভিডিয়োতে ঝিলমকে চড়কিতে আগুন ধরাতেও দেখা গেল। আরেকটিতে জ্বালাচ্ছেন তুবড়ি।
আপারেশনের পর ঝিলমকে আগলে রেখেছেন পৌলমী। বিগ বসের ঘরে থাকাকালীন ঝিলমের মুখে একাধিকবার শোনা গিয়েছিল বান্ধবীর কথা। আর অপারেশনের পর সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে লিখেছিলেন, পৌলমী না থাকলে পরিস্থিতি আরও কঠিন হত তাঁর জন্য। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাসের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হয়।
সেরামিক আর্ট, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন পৌলমী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও ঝিলমের একাধিক ছবিও রয়েছে। এমনকী ঝিলমের লেখা একটি বইয়ের প্রচ্ছদও পৌলমীরই করা।
বিগ বস বাংলায় পা রাখার আগে থেকেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন ঝিলম। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। ঝিলম পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম। এমনকী, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও এসেছিল অভিনয়ের প্রস্তাব।
তবে বিগ বস বাংলার মাঝপথেই ঝিলমের চলে যাওয়া মন খারাপ করে দিয়েছিল তাঁর অনুরাগীদের। এমনকী ভেঙে পড়েছিলেন ঘরের অন্য প্রতিযোগীরা। কেউই সহজে মেনে নিতে পারেননি প্রিয় সহ-প্রতিযোগীর এই আচমকা চলে যাওয়া। যদিও ঝিলমের অনুরাগীদের আশা ছিল, হয়তো বিগ বস বাংলায় অপারেশনের পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন। যদিও তেমনটা হয়নি। আপাতত ফিনালের জন্য বাকি রয়েছে মাত্র চার সপ্তাহ। বিগ বসের ঘরে টিকে রয়েছেন দুর্নিবার, নিরঞ্জন, জীতু, সৃজলা, রাজবীর, মনামি, সোনামণি, তনুশ্রী।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


