‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?
গতকাল অর্থাৎ ১৫ মার্চ ছিল যিশু সেনগুপ্তের জন্মদিন। এই বিশেষ দিনে পরিবার পাশে না থাকলেও জন্মদিনের রাতে বাড়ির ছাদে ছোট করে আয়োজন করা হয় সেলিব্রেশনের। উপস্থিত ছিলেন তথাগত ঘোষ, ইন্দ্রাশিষ রায় সহ একাধিক পরিচিত ব্যক্তিত্বরা।
গতকাল অর্থাৎ ১৫ মার্চ ছিল যিশু সেনগুপ্তের জন্মদিন। এই বিশেষ দিনে পরিবার পাশে না থাকলেও জন্মদিনের রাতে বাড়ির ছাদে ছোট করে আয়োজন করা হয় সেলিব্রেশনের। উপস্থিত ছিলেন তথাগত ঘোষ, ইন্দ্রাশিষ রায় সহ একাধিক পরিচিত ব্যক্তিত্বরা।
‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?
তবে পিকচার আভি বাকি হে! জন্মদিনের দিনে সুযোগ না পেলেও ঠিক তার পরের দিন অভিমানের সেটে ধুমধাম করে পালন করা হয় যিশুর জন্মদিন। সৌরভ দাস থেকে শুরু করে উপস্থিত ছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছিলেন লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তবে এই দিনে শুধুমাত্র যিশুর জন্মদিন পালন করা হয় তা নয়। পালন করা হয় আরও একটি জন্মদিন। কার? ঠিক এক বছর আগে এই একই দিনে যিশু এবং সৌরভ মিলিতভাবে শুরু করেছিলেন নিজেদের প্রযোজনা সংস্থা, হোয়াই সো সিরিয়াস- এর পথ চলা। দেখতে দেখতে একটি বছর সম্পন্ন করল এই প্রযোজনা সংস্থা।
টলি অনলাইন দ্বারা পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, একই সঙ্গে দুটি জন্মদিনের সেলিব্রেশন করলেন সকলে। একটি কেক ছিল যীশুর জন্য অন্যটি সকলের মিলে একসঙ্গে কাটলেন। এইভাবে হই হই করে পালন করা হল দুটি জন্মদিন, চলল সেলিব্রেশন। তবে এই দিন উপস্থিত ছিলেন না বুম্বাদা।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘অভিমান’ ছবির যাত্রা। সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন শুভশ্রী। প্রযোজনা ছাড়াও ছবিটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন যিশু নিজেই।
এই সিনেমায় থাকবেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টারও। একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা গিটার, পাশেরটিতে রাখা ফুল এবং তার পাশে রাখা একটি ব্যাগ।
জানা গিয়েছে, প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চ্যাটার্জী। যিশুর চরিত্রের নাম আকাশ চ্যাটার্জী। তিনি একজন গায়কের ভূমিকার অভিনয় করবেন এই সিনেমায়। এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।
Home/Entertainment/‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?