Jisshu Sengupta: ‘তারকাসুলভ আচরণ করেন না ওঁরা…’, ‘ব্রাউন’ সিরিজে মুক্তির পর যা বললেন যিশু

Jisshu Sengupta: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে বরফি, যেখানে করিশ্মা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন যিশু। শকুন্তলা দেবী, পিকু, বরফি, মর্দানি সহ একাধিক ছবিতে হিন্দি সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন এই বাঙালি অভিনেতা।

Published on: Jun 29, 2026, 19:38:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jisshu Sengupta: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ব্রাউন, যেখানে করিশ্মা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন যিশু। শকুন্তলা দেবী, পিকু, বরফি, মর্দানি সহ একাধিক ছবিতে হিন্দি সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন এই বাঙালি অভিনেতা।

‘ব্রাউন’ সিরিজে মুক্তির পর যা বললেন যিশু
‘ব্রাউন’ সিরিজে মুক্তির পর যা বললেন যিশু

তবে করিশ্মা কাপুরের সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করলেন যিশু। একজন সহশিল্পী হিসাবে কাপুর কন্যা কেমন জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, ‘আমি ওঁর ছবি দেখে বড় হয়েছি। এর আগেও তাবু, রানি মুখোপাধ্যায় সহ অনেকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি সেই সমস্ত বাঙালি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই, যারা বাংলার শিল্পীদের নিয়ে কাজ করার কথা ভাবেন এবং আমাদের সুযোগ দেন।’

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

যিশু বলেন, ‘আমার জন্য এই সুপারস্টার অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অনুভূতি কিছুটা অন্ধ ভক্তের মতো যে মুগ্ধতার সঙ্গে সহশিল্পীর দিকে তাকিয়ে থাকেন। তবে একজন সহকর্মী হিসেবে আমি সবসময় ওদের অনুসরণ করার চেষ্টা করি। আমি সবসময় সেই সমস্ত অভিনেত্রীদের কাছে কৃতজ্ঞ যারা তারকা হলেও সেই প্রভাব অন্যদের উপর খাটান নি। গোটা ব্যাপারটিকে এতটাই সহজ করে দেখেন, যাতে সহশিল্পী হিসেবে অন্যের সুবিধা হয়।’

এই বছর অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করতে দেখা দিয়েছে যিশুকে। একজন বাঙালি অভিনেতা হয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করা এবং সেই সিনেমা বক্স অফিসে কতটা সফল হল তা নিয়ে একেবারেই চিন্তা করেন না অভিনেতা। তিনি বলেন, ‘যেদিন আমি এটা নিয়ে ভাবতে শুরু করব সেদিন আমি নিজেই শেষ হয়ে যাব। আমি কখনো এটা নিয়ে ভাবি নি আর ভাবতেও চাই না। আমার কাছে চিত্রনাট্য হল বাইবেল, পরিচালক কি বলতে চান শুধুমাত্র সেটাই আমি শুনতে চাই, এর বাইরে আর অন্য কিছু নিয়ে চিন্তা করি না।’

আরও পড়ুন: বহরমপুরের হাসপাতালে অরিজিৎ! অসুস্থতা না অন্য কারণ? চিন্তায় নেট পাড়া

প্রসঙ্গত, খুব সম্প্রতি যিশু একটি প্রযোজনা সংস্থা খুলে দিন যার অধীনে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছে, যার নাম অভিমান। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিতে নিজেও অভিনয় করেছেন যিশু। ছবিটি এই মুহূর্তে বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে।