গণেশ চতুর্থীকে হবে শত্রু নিধন, দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?
এই মুহূর্তে উজ্জ্বলা অর্থাৎ উজির সবথেকে বড় শত্রু হলো সুদেষ্ণা। সেই সুদেষ্ণা যে কিনা বাড়ির ভেতর ঢুকে ঋষি আর উজির মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। কিন্তু এবার এই সুদেষ্ণার জন্যই উজিকে হতে হয় সাসপেন্ড। কিন্তু তারপরেও এক ফোঁটা দমে না উজি। সে বিনা উইনি ফার্মে সুদেষ্ণাকে ধরার ফাঁদ পাতে।
এই মুহূর্তে উজ্জ্বলা অর্থাৎ উজির সবথেকে বড় শত্রু হলো সুদেষ্ণা। সেই সুদেষ্ণা যে কিনা বাড়ির ভেতর ঢুকে ঋষি আর উজির মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। কিন্তু এবার এই সুদেষ্ণার জন্যই উজিকে হতে হয় সাসপেন্ড। কিন্তু তারপরেও এক ফোঁটা দমে না উজি। সে বিনা উইনিফর্মে সুদেষ্ণাকে ধরার ফাঁদ পাতে।
দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?
জোয়ার ভাঁটা ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, উজিকে সাসপেন্ড করে দেওয়ার পর সে বলে, ‘আমি শত্রুকে ধরবোই সেটা ইউনিফর্ম ছাড়াও আমি কাজ করতে পারি।’ এরপরই দেখতে পাওয়া যায় গণেশ চতুর্থী উপলক্ষে বিরাট বড় শোভাযাত্রার দৃশ্য।
এই বিরাট বড় শোভাযাত্রায় সুদেষ্ণার হাত থেকে আরতি কেড়ে নেয় উজি। ঠিক সেই মুহূর্তেই দেখতে পাওয়া যায় সুদেষ্ণা ফোনে ঢুকেছে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন। সুদেষ্ণা পাশ থেকে সরে যেতেই উজি হেড ফোনে কাউকে বলে ওঠে যে সুদেষ্ণাকে ট্র্যাক করতে।
সুদেষ্ণার পিছু নিতেই উজিকে আটকাতে যায় ঋষি। সে উজিকে আর কোনও ভুল করতে মানা করে। কিন্তু উজি এবার শত্রুবিনাশ করতে বদ্ধপরিকর। তবে এই গোটা ব্যাপারটিতে উজিকে সঙ্গ দেবে তার দিদি নিশা। নিশাই সেই ব্যক্তি যার অপারেশন সুদেষ্ণা এবার সফল হতে চলেছে আর শত্রুর মুখোশ খুলতে চলেছে সকলের সামনে।
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের এই বিঘ্ন নাশের মহা সপ্তাহ দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর। ‘জোয়ার ভাঁটা’ সম্প্রচারিত হয় রাত ৮:৩০ মিনিট থেকে।
Home/Entertainment/গণেশ চতুর্থীকে হবে শত্রু নিধন, দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?