আছে পার্সোনাল মন্দির থেকে শ্মশান! বিগ বসে জয়িতার কথা শুনে মাথায় হাত বাকিদের
বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীর সঙ্গে প্রায় প্রত্যেকেরই অম্ল মধুর সম্পর্ক তৈরি হয়েছে তিনি হলেন জয়িতা চট্টোপাধ্যায়। মাঝেমধ্যেই রেগে যাওয়ার অভ্যাস রয়েছে জয়িতার, এমনকি মুখ ফসকে তিনি এমন কিছু বলে বসেন, যাতে তিনি অপ্রিয় হয়ে যান সকলের কাছে।
বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীর সঙ্গে প্রায় প্রত্যেকেরই অম্ল মধুর সম্পর্ক তৈরি হয়েছে তিনি হলেন জয়িতা চট্টোপাধ্যায়। মাঝেমধ্যেই রেগে যাওয়ার অভ্যাস রয়েছে জয়িতার, এমনকি মুখ ফসকে তিনি এমন কিছু বলে বসেন, যাতে তিনি অপ্রিয় হয়ে যান সকলের কাছে। কিন্তু এবার জয়িতা এমন কিছু বললেন যা শুনে সামনে বসে থাকা বাকি প্রতিযোগীরা হতবাক হয়ে যান।
বিগ বসে জয়িতার কথা শুনে মাথায় হাত বাকিদের
গতকালের এপিসোডে অন্যদের সঙ্গে গল্প করতে করতে জয়িতা বলে ওঠেন, তাঁর গ্রামে একটি শ্মশান আছে যেটি নাকি তাদের একেবারে পার্সোনাল শ্মশান। তিনি এবং তাঁর ভাই মাঝে মধ্যে সেই শ্মশানে বসেও থাকেন, গল্প করেন। জয়িতার মুখে এই কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই অবাক হয়ে যান সকলে।
নন্দিনী যখন জয়িতাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি বলছ তুমি সেটা জানো? তখন তিনি বলেন, শুধু পার্সোনাল শ্মশান নয়, আমাদের গ্রামে একটি মন্দির আছে যেটা আমাদের একেবারে নিজের। এই কথা শুনে ভরত কল বলেন, তুই এখান থেকে বেরিয়ে অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করিস।
প্রসঙ্গত, জয়িতার সঙ্গে সকলের যতই ঝামেলা হোক না কেন আপাতত ডাগ হাউসে অন্যদের সঙ্গে যেতে হয়েছে অনিন্দ্য এবং মনামীকে। তাই আগামী দিনে অন্তত জয়িতা বিগ বসের মঞ্চ ছেড়ে যাচ্ছেন না সেটা বলাই বাহুল্য।
Home/Entertainment/আছে পার্সোনাল মন্দির থেকে শ্মশান! বিগ বসে জয়িতার কথা শুনে মাথায় হাত বাকিদের