Jowar Bhanta Actress Aratika Maity talks about her Hero Abhisekh Veer Sharma and their rumored affair
Aratika Exclusive: উজি-ঋষির রসায়ন হিট। পর্দার বাইরেও কি আরাত্রিকা-অভিষেক ততটাই গভীর বন্ধু? প্রেম কি নেই? সবটা জানালেন আরাত্রিকা স্বয়ং।
প্রেমের সপ্তাহ। আকাশে-বাতাসে ভালোবাসার গন্ধ। বর্তমানে টেলিপাড়ার যে সকল জুটি নিয়ে চর্চার অন্ত নেই তাঁর অন্যতম আরাত্রিকা-অভিষেক। মানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের উজি আর ঋষি। অনস্ক্রিনে দুজনের কেমিস্ট্রি থেকে চোখ ফেরানো দায়! পর্দার সেই সমীকরণ কি এবার বাস্তব জীবনের পিঁড়িতেও পা রাখল? এই বছর ভ্যালেন্টাইন্স ডের পরিকল্পনা কী আরাত্রিকার? HT Bangla-র সামনে মনের ঝাঁপি খুললেন নায়িকা।

‘তোমরা প্রেম করো, কথাটা বারবার শুনছি!’
আরাত্রিকার কথায়, ‘ভ্যালেন্টাইন্স ডে-টা আমার চূড়ান্ত ন্যাকামি মনে হয়। আমি প্রেমের সপ্তাহে শ্যুটিং করছি আর বাড়ি গিয়ে ঘুমোচ্ছি। কোনওদিন আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করিনি। তাই বলে কেউ গোলাপ দিলে মন্দ লাগবে না (হাসি)’। আরাত্রিকা জোর গলায় বললেন, ‘আমি সিঙ্গল’। অভিষেকের সঙ্গে প্রেমচর্চা প্রসঙ্গে তাঁর সটান জবাব, ‘আসলে আমি তো সিঙ্গল। মনের মানুষ তো নেই। অভিষেকেও ওইরকমই পেয়েছে (সিঙ্গল)। তাই আমাদের নিয়ে কথা হবে সেটাই স্বাভাবিক। বলছে সবাই, আমরা শুনছি। আমার একটা বয়ফ্রেন্ড থাকলে লোকে এসব বলত না। কী আর করব!’
উজি-ঋষি জুটির জন্য সামাজিক মাধ্যমে ভক্তদের অফুরান ভালোবাসা এবং কমেন্টে তিনি আপ্লুত। আরাত্রিকা বললেন, ‘অনেক জায়গাতেই দেখি, লোকে বলে তোমরা প্লিজ প্রেম করো, তোমরা বিয়ে করো। আসলে উজি-ঋষির প্রতি মানুষের এই ভালোবাসা। দর্শক অনস্ক্রিনে ভালোবাসা দেখলে বাস্তবেও একাত্ম হয়ে যায়। মনে করে ইশ! যদি বাস্তবেও এটা হত। অনেক জায়গায় শো করতে গেলেও শুনি তুমি আর অভিষেকদা প্রেম করো। হয়ত ওদের আমাদের কেমিস্ট্রিটা ভালো লাগছে বলেই এমনটা বলে। এটা তো অভিনেতা হিসাবে আমাদের সার্থকতা, তাই না?’
২০২০ থেকেই ‘স্পেশাল’ অভিষেক
অভিষেকের সঙ্গে তাঁর বন্ধুত্বের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে আরাত্রিকা এক অজানা তথ্য ফাঁস করেন। তিনি জানান, ‘জোয়ার ভাঁটা’-র নায়কের সঙ্গে তাঁর আলাপ দীর্ঘদিনের। আরাত্রিকার কথায়, ‘আমি অভিষেককে ২০২০ সাল থেকে চিনি। আমরা একই পাড়াতেও (রানিকুঠি) থাকতাম। দুজনেই ভাড়ায় থাকতাম। চিকেন পকোড়া কিনতে গেলে প্রায়ই দেখা হত। চিকেন পকোড়া খেতে গিয়েই প্রথম দেখা। তাই ওর সঙ্গে কখনও কাজ করতে গিয়ে কিন্তুবোধ থাকেনি। সবচেয়ে বড় কথা, আমরা প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছি এবং সমবয়সী হওয়ায় আমাদের মধ্যে জেলআপটা খুব দ্রুত হয়।’ আগের সহ-অভিনেতারা সিনিয়র হওয়ায় যে দূরত্ব ছিল, অভিষেকের ক্ষেত্রে তা একেবারেই নেই বলে জানান তিনি।
ভ্যালেন্টাইন্স ডের পরিকল্পনা
প্রেমদিবস উদযাপনের জন্য আপতত আরাত্রিকার জীবনের স্পেশ্যাল মানুষ নেই। শুটিংয়ের ব্যস্ততার মধ্যে দিয়েই আরও একটা প্রেমদিবস কাটাবেন নায়িকা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


