Aratrika Maity: কার সঙ্গে পিৎজা ডেটে আরাত্রিকা? পুরুষ-বন্ধুর হাত নিয়ে চর্চা শুরু হতেই সত্যিটা জানালেন উজি

কো-স্টার অভিষেক বীর শর্মার সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে। এর মাঝেই কার সঙ্গে পিৎজা ডেটে গেলেন আরাত্রিকা? মিলিয়ন ডলার প্রশ্নের জবাব দিলেন নিজেই। 

Published on: Jul 14, 2026, 20:00:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ‘খেলনা বাড়ি’র মিতুল হোক কিংবা মিঠিঝোরার রাইপূর্ণা অথবা জোয়ার ভাঁটার উজি, সব ভূমিকাতেই সাবলীল আরাত্রিকা। সম্প্রতি তাঁর একটি পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল। একটি পিৎজার ওপর এক পুরুষের হাতের ছবি পোস্ট করতেই নেটিজেনদের একাংশ ধরে নেন, অভিনেত্রী বুঝি চুপিচুপি কোনো ‘পিৎজা ডেট’ (Pizza Date) উপভোগ করছেন এবং নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন।

কার সঙ্গে পিৎজা ডেটে আরাত্রিকা? প্রেমচর্চা শুরু হতেই সত্যিটা জানালেন উজি
কার সঙ্গে পিৎজা ডেটে আরাত্রিকা? প্রেমচর্চা শুরু হতেই সত্যিটা জানালেন উজি

তবে প্রেম নিয়ে এই জোর চর্চা শুরু হতেই আর কোনো জল্পনা না বাড়িয়ে সরাসরি কমেন্ট বক্সে এসে আসল সত্যিটা খোলসা করলেন স্বয়ং আরাত্রিকা। এমনিতে নায়িকার ব্য়ক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। কো-স্টার অভিষেক বীর শর্মার সঙ্গে আরাত্রিকার প্রেমের গুঞ্জন তুঙ্গে। অতীতেও অভিনেতা আর্য দাশগপ্তের সঙ্গে আরাত্রিকার প্রেমচর্চা ডানা মেলেছিল, তা অবশ্য় অতীত।

.নেটিজেনদের কৌতূহল: ‘পিৎজার ওপর ওটা কার হাত?’

আরাত্রিকার একটি ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘তাহলে, পিৎজার ওপর হাতের ছবিটা কার উদ্ধার করতে পারলেন কেউ?’

এই প্রশ্নটি আসতেই ভক্তদের মধ্যে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই মনে করতে শুরু করেন যে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী হয়তো ওঁর বিশেষ কোনোও মানুষের সাথে মিষ্টি মুহূর্ত কাটাচ্ছেন।

‘আমার দাদা!’— জল্পনায় জল ঢেলে কড়া জবাব আরাত্রিকার

প্রেমের জল্পনা দাবানলের মতো ছড়ানোর আগেই সেই কমেন্টের সপাট ও মিষ্টি রিপ্লাই দেন আরাত্রিকা মাইতি। অত্যন্ত সাবলীলভাবে ট্রোলার ও অতি-কৌতূহলী ভক্তদের শান্ত করে তিনি লেখেন, 'আমার দাদা! তুমিও তো দাদা বলো! অর্ণব দা! ওতো ভেবে তুলিনি ছবিটা!'

একটি ইমোজি জুড়ে দিয়ে আরাত্রিকা একদম পরিষ্কার করে দিয়েছেন যে, যাকে নিয়ে নেটপাড়া প্রেমের গন্ধ খুঁজছিল, তিনি আসলে তাঁর দাদা অর্ণব (সিনহা)। কোনও রকম বিশেষ চিন্তা না করেই স্রেফ একটা মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করে শেয়ার করেছিলেন তিনি, যার সাথে রোম্যান্টিক ডেটের কোনও সম্পর্ক নেই।

স্বস্তিতে অনুগামীরা

অভিনেত্রীর এই সরাসরি ও স্পষ্ট স্বীকারোক্তির পর যাবতীয় গুঞ্জনে ইতি পড়েছে। ওঁর ভক্তরাও এই জবাবে বেশ মজা পেয়েছেন। অনেকেই লিখেছেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভাই-বোনের সাথে ছবি দিলেও মানুষ যেভাবে প্রেমের গল্প বানিয়ে ফেলে, তার যোগ্য জবাব দিয়েছেন আরাত্রিকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More