Dev-Shruti: দেবকে দেখে লজ্জায় লাল ‘নিশা’ শ্রুতি, আদুরে আলাপ সারলেন আরাত্রিকাও, কী কথা হল?

নিশা ও উজির ফ্যানগার্ল মোমেন্ট! দেবকে কাছে পেয়ে লজ্জায় লাল শ্রুতি। কম যান না আরাত্রিকাও। 

Published on: Aug 28, 2026, 09:30:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার ‘হার্টথ্রব’ নায়ক দেব। তাঁর ক্যারিশ্মায় মুগ্ধ শুধু আম জনতা নন, ছোটপর্দার তারকারাও। সম্প্রতি জি বাংলার এক সেলিব্রেশনে এক ছাদের তলায় হাজির ছিলেন দেব-জিৎ-রাজ-শুভশ্রী-প্রসেনজিৎরা। সেখানে পৌঁছেছিলেন জি বাংলার নায়ক-নায়িকারাও।

দেবকে দেখে লজ্জায় লাল ‘নিশা’ শ্রুতি, আদুরে আলাপ সারলেন আরাত্রিকাও, কী কথা হল?
দেবকে দেখে লজ্জায় লাল ‘নিশা’ শ্রুতি, আদুরে আলাপ সারলেন আরাত্রিকাও, কী কথা হল?

এদিন দেবকে ছেঁকে ধরে ছবির আবদার জি বাংলার নায়িকাদের। কেউ লুকোলেন না মনের কথা। এমনিতেই আজকাল ছোটপর্দার নায়িকাদের সঙ্গে বিশেষ কানেকশন রয়েছে দেবের। নায়কের সাম্প্রতিক ছবিতে নায়িকার চরিত্রে দেখা মিলেছে সৌমিতৃষা, শ্বেতা, ইধিকা, জ্যোর্তিময়ীদের। যাঁদের উত্থান মূলত ছোটপর্দার হাত ধরেই।

এদিন কালো রঙা হ্য়ান্ডলুম শাড়িতে মিষ্টি লাগছিল নিশাকে। জননেত্রী নিশার ভূমিকায় শ্রুতির আগুন পারফ্যান্স সবার নজর টেনেছে। এদিন দেবের সঙ্গে ‘এমনি’ মুহূর্ত শেয়ার করলেন শ্রুতি।

দেবের কাঁধ ঘেঁষে দাঁড়াতেই লজ্জায় লাল শ্রুতি। লজ্জায় রীতিমতো মুখ ঢাকলেন হাত দিয়ে। কম যান না শ্রুতির অনস্ক্রিন বোন, জোয়ার ভাঁটার উজিও। সাদা টিস্যু শাড়িতে আরাত্রিকার মনকাড়া মায়াবী হাসি। দেবের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন অভিনেত্রী। ছবি শেয়ার করে লেখেন- ‘ক্যাপশনের দরকার আছে?’

আরাত্রিকার পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে বার্তা। কেউ লেখেন- ‘এই জুটিকে দারুণ মানাবে’। আরেকজন লেখেন, ‘এবার দেবের নায়িকা হয়ে যাও’। জোয়ার ভাঁটার উজি-নিশার অনস্ক্রিন হিরো অভিষেক এবং ফাহিমও হাজির হয়েছিল এদিনের অনুষ্ঠানে। খুনসুটি, আড্ডায় জমাটি সন্ধ্য়া কাটালেন প্রিয় তারকারা।

এদিনের অনুষ্ঠানে দেবের পাশাপাশি হাজির ছিলেন রাজ-শুভশ্রীও। সম্পর্কের ত্রিকোণমিতি নিয়ে আলোচনার মাঝে এদিন খোশমেজাজেই ধরা দিয়েছেন তাঁরা। শুভশ্রী-দেবকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় অনুষ্ঠানের মাঝে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More