Abhishek Birthday: নিজে পেয়েছিলেন ইনস্ট্যান্ট ক্যামেরা, অভিষেককে জন্মদিনে কী উপহার দিলেন আরাত্রিকা
সোমবার ছিল অভিষেক বীর শর্মা-র জন্মদিন। সেটেই কেক কেটে হল বার্থ ডে সেলিব্রেশন। উপহারে অভিষেককে একটি সানগ্লাস উপহারে দিলেন আরাত্রিকা।
সোমবার ছিল জোয়ার ভাঁটা ধারাবাহিকের নায়ক অভিষেক বীর শর্মার জন্মদিন। আর সেটেই বার্থ ডে সেলিব্রেশন করলেন ‘ঋষি’। বহুদিন ধরেই অভিষেক আর আরাত্রিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আসলে রিল লাইফের কেমিস্ট্রি এতটাই মনে ধরেছে সকলের যে, অনুরাগীরা চাইছেন সম্পর্কের উষ্ণতা গড়াক রিয়েল লাইফেও।

তবে বাস্তবে প্রেম থাক কিংবা না থাক, বন্ধুত্ব যে দারুণ তা প্রমাণ হয়েছে বহুবার। রবিবার রাতেই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন উজি। তাতে দুজনের কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তের কোলাজ ধরা পড়েছিল, যার বেশিরভাগটাই ক্যামেরার পিছনের।
এর আগে আরাত্রিকাকে তাঁর জন্মদিনে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা উপহার দিয়েছিলেন অভিষেক। আর এবার অভিষেকের জন্মদিনে উপহারে এল বেশ নামিদামি ব্র্যান্ডের একটি রোদচশমা। আরাত্রিকা প্রাডা-র একটি সানগ্লাস দিয়েছেন জন্মদিনের উপহারে হিসেবে।
প্রেমের গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়ে অভিষেক জানিয়েছেন যে, আরাত্রিকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ। জোয়ার ভাঁটা-য় কাজ করার আগে থেকেই চিনতেন একেঅপরকে। এবং তাঁদের সম্পর্কটা পুরোপুরিভাবে একটি বন্ধুত্বের। সঙ্গে আরাত্রিকাও স্পষ্ট করেছেন যে আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি। তাঁর মতে, ‘প্রেম সম্পর্ককে নষ্ট করে দেয়, তাই বন্ধুত্বই ভালো’। এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে আরাত্রিকা বলেছিলেন যে, ‘আমি অভিষেককে ২০২০ সাল থেকে চিনি। আমরা একই পাড়াতেও (রানিকুঠি) থাকতাম। দুজনেই ভাড়ায় থাকতাম। চিকেন পকোড়া কিনতে গেলে প্রায়ই দেখা হত। চিকেন পকোড়া খেতে গিয়েই প্রথম দেখা। তাই ওর সঙ্গে কখনও কাজ করতে গিয়ে কিন্তু-বোধ থাকেনি। সবচেয়ে বড় কথা, আমরা প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছি এবং সমবয়সী হওয়ায় আমাদের মধ্যে জেলআপটা খুব দ্রুত হয়।’
আরাত্রিকা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক দিয়ে। এরপর তাঁকে দেখা যায় মিঠিঝোরা ধারাবাহিকে। আর এখন জোয়ার ভাঁটা। মাঝে বড় পর্দাতেও কাজ করেছেন, তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে।
আকাশ আট চ্যানেলের রোম্যান্টিক কমেডি ধারাবাহিক 'সরস্বতীর প্রেম'-এর মাধ্যমে ছোটপর্দায় প্রধান অভিনেতা হিসেবে পথচলা শুরু অভিষেকের। দেখা মিলেছিল মৌয়ের বাড়ি নামের এরটি প্রোজেক্টেও। ছিলেন সোহাগ চাঁদ-এ। একটা লম্বা সময় মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, তাঁর হিন্দি উচ্চারণে বাংলা টান থাকায় তাঁকে প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছিল।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


