জোয়ার ভাঁটা বেঙ্গল টপার! খুশিতে জামা খুলে নাচ ভানুর, সঙ্গ দিল নিশা-উজি-ঋষি
এই সপ্তাহের টিআরপি তালিকায় সব ধারাবাহিককে পেছনে ফেলে এক নম্বরের স্থান অর্থাৎ ‘বেঙ্গল টপার’ হয়েছে ‘জোয়ার ভাঁটা’। সেই আনন্দেই ভাসান নৃত্যে মাতল গোটা টিম।
ছোটপর্দার দর্শকদের ড্রয়িংরুমে এখন শুধুই ‘জোয়ার ভাঁটা’র জোয়ার! প্রতি সপ্তাহের মতো এবারও মেগা সিরিয়ালগুলোর ভাগ্য নির্ধারণের দিন অর্থাৎ টিআরপি (TRP) তালিকা আসতেই স্টুডিও পাড়ায় বাঁধভাঙা উল্লাস। সব জনপ্রিয় ধারাবাহিককে পেছনে ফেলে এই সপ্তাহের ‘বেঙ্গল টপার’ শিরোপা ছিনিয়ে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’। প্রথমবারের জন্য এই খেতাব জোয়ার ভাটার ঝুলিতে। আর এই ব্লকবাস্টার সাফল্যের খবর স্টুডিওতে পৌঁছানো মাত্রই আনন্দের চোটে আত্মহারা হয়ে উঠলেন সেটের কলাকুশলীরা। বিশেষ করে, ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ভানুর উল্লাসের ধরন দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

খুশির চোটে ‘শার্টলেস’ ভানু!
টিআরপি তালিকায় এক নম্বরে আসার খবর পাওয়া মাত্রই আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা ভানু অর্থাৎ অভিনেতা রৌনাক। মেকআপ রুমের মাঝে খুশির চোটে গায়ের জামা খুলে ফেলেন তিনি! এরপর খালি গায়েই শুরু হয় তাঁর উন্মত্ত বিজয় নৃত্য। তু চিজ বরি হ্য়ায মস্ত মস্ত গানের তালে জমে ওঠে আসর। ভানুর এই অদ্ভুত এবং মজাদার কাণ্ড দেখে নিজেদের ধরে রাখতে পারেননি শ্রুতি-আরাত্রিকা-অভিষেকরা।
ভানুর নাচে কোমর মেলালেন নিশা-উজি-ঋষি
ভানুকে ওভাবে নাচতে দেখে নিজেদের আর সামলে রাখতে পারেননি ধারাবাহিকের অন্য প্রধান কলাকুশলীরাও। ভানুর এই ‘শার্টলেস’ ড্যান্সে একটু পরেই যোগ দেন সহ-অভিনেত্রী নিশা, উজি এবং অভিনেতা ঋষি। চারজনের এই ব্যাকস্টেজ নাচ আর হুল্লোড় মুহূর্তের মধ্যে উৎসবের চেহারা নেয়। চার দেওয়ালের মাঝেই উচ্চস্বরে গান বাজিয়ে চলে তাঁদের এই নাচ।
অন-স্ক্রিনে যতই জটিল সমীকরণ বা টানটান নাটকীয়তা থাকুক না কেন, অফ-স্ক্রিনে যে এই টিমের বন্ডিং এবং বন্ধুত্ব কতটা মজবুত— এই বুনো উদ্যাপনই তার সবচেয়ে বড় প্রমাণ। ইতিমধ্যেই এই জমজমাট সেলিব্রেশনের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
দর্শকদের ভালোবাসায় সেরার সেরা ‘জোয়ার ভাঁটা’
চেনা ছকের কূটকচালি বেরিয়ে ‘জোয়ার ভাঁটা’র ভিন্নধর্মী চিত্রনাট্য এবং মোচড় প্রথম থেকেই দর্শকদের টিভির পর্দায় ধরে রেখেছিল। মেগাটির এই নতুন গল্প যে বাংলার দর্শক মন দিয়ে গ্রহণ করেছেন, তা এই সপ্তাহের টিআরপি রেটিং হাতেনাতে প্রমাণ করে দিল। অন্য সব হেভিওয়েট ধারাবাহিককে টেক্কা দিয়ে এক নম্বরের সিংহাসন দখল করায় পুরো টিম এখন দ্বিগুণ এনার্জি নিয়ে শুটিংয়ে নেমে পড়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


