‘চোর’ দিদিকে ধরতে এবার ‘পুলিশ’ হবে উজি! লড়াইয়ে কী পাশে পাবে ঋষিকে?

যে লড়াইয়ে দুই বোন একসঙ্গে নেমেছিল এখন সেই লড়াই শুধুমাত্র নিশার লড়াই হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হাতে দুই বোন ধরা পড়ে যাওয়ার পর উজি নিজের সমস্ত অন্যায় স্বীকার করে নেয় কিন্তু এখনও পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়ে না নিশা। সে প্রাণপণ চায় ঋষির পরিবারের ক্ষতি হোক।

Published on: Mar 9, 2026, 14:41:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যে লড়াইয়ে দুই বোন একসঙ্গে নেমেছিল এখন সেই লড়াই শুধুমাত্র নিশার লড়াই হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হাতে দুই বোন ধরা পড়ে যাওয়ার পর উজি নিজের সমস্ত অন্যায় স্বীকার করে নেয় কিন্তু এখনও পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়ে না নিশা। সে প্রাণপণ চায় ঋষির পরিবারের ক্ষতি হোক।

‘চোর’ দিদিকে ধরতে এবার ‘পুলিশ’ হবে উজি!
‘চোর’ দিদিকে ধরতে এবার ‘পুলিশ’ হবে উজি!

দুই বোনের স্বভাব এবং আদর্শ যে আলাদা সেটা জোয়ার ভাটা ধারাবাহিকের প্রথমেই বোঝা গিয়েছিল। এবার ধীরে ধীরে সেই ফাটল স্পষ্ট হচ্ছে। ঋষি স্ত্রীকে মেনে নিলেও বোনকে কিছুতেই ঋষির বাড়িতে রাখতে নারাজ নিশা আর তাই সে বোনকে বিষ খাওয়াতেও পিছুপা হয় না।

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

বোনকে বিষ খাওয়ার অপরাধে নিশাকে শাস্তি দেওয়া হয় কিন্তু সে জেল ভেঙে বেরিয়ে যায়। পিসির বাড়িতে একটি পার্সেল আসে যেটা পাওয়ার পর জেলে দৌড়ে গিয়ে দেখতে পাওয়া যায় জেল ভেঙে বেরিয়ে গিয়েছে নিশা। দিদিকে এইভাবে পালাতে দেখে ভেঙে পড়ে উজি। সে বারবার নিজেকে প্রশ্ন করে তাহলে কি সে দিদিকে পাল্টাতে পারবে না?

উজির এই দোলাচলের মধ্যেই ঋষি এসে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলে, এইবার সময় এসেছে বাবার স্বপ্ন পূরণ করার। অপরাধ জগতের সঙ্গে যুক্ত নিশাকে একমাত্র রাস্তা দেখাতে পারে উজি আর তার জন্য তাকে হতে হবে পুলিশ।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

দিদিকে ঠিক পথে নিয়ে আসার জন্যই এবার নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবে উজি। সত্যি কি সে পারবে বাবার স্বপ্ন পূরণ করতে? নরম স্বভাবের উজি কি পারবে ধুর তো নিশাকে শাস্তি দিতে? আগামী দিনে কতটা বড় পরীক্ষা দিতে হবে উজিকে?

জোয়ার ভাটা ধারাবাহিকের এই মহা পর্ব দেখার জন্য আপনাকে জি বাংলায় চোখ রাখতে হবে ১০ মার্চ ৮:৩০ মিনিটে। ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত চলবে এই মহা পর্ব। আগামী দিনে দুই বোনের জীবন কতটা পরিবর্তিত হবে তা জানা যাবে পরবর্তী পর্বগুলিতে।