'আবার ফিরলাম, আটকে রাখার লোকটা নিজেই আটকে...', এতদিন ব্যান ছিলেন জয়জিৎ?
Joyjit Banerjee: একটা সময় একের পর এক ধারাবাহিকের অভিনয় করতেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝে বেশ কিছু সময় আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। অন্যদিকে ব্যক্তিগত জীবনও টালমাটাল ভাবে চলছিল তাঁর।
একটা সময় একের পর এক ধারাবাহিকের অভিনয় করতেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝে বেশ কিছু সময় আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। অন্যদিকে ব্যক্তিগত জীবনও টালমাটাল ভাবে চলছিল তাঁর। কিন্তু আবার দুই বছর পর ফিরতে চলেছেন তিনি, সঙ্গে দিলেন টলিউডে ব্যান কালচারে বিদ্ধ হওয়ার ইঙ্গিত।
এতদিন ব্যান ছিলেন জয়জিৎ?
সোশ্যাল মিডিয়ায় জয়জিৎ লেখেন, দু'বছর পর আবার ফিরলাম। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে গরাদের ওপারে। কোথায় কবে কখন ক্রমশ প্রকাশ্য। অভিনেতার এই পোস্ট দেখেই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। তিনিও যে এতদিন ব্যান কালচারের জন্যই অভিনয় থেকে দূরে ছিলেন, এ কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি এই সময় অনলাইন থেকে সাক্ষাৎকারে জয়জিৎ বলেন, ‘এই নিয়ে আর কথা বলতে চাই না। অনেক হয়েছে। পিছনের দিকে তাকিয়ে আর লাভ নেই। সামনে যেটা রয়েছে তাকেই মেনে নেওয়া উচিত। শুধু এইটুকুই বলবো যে এতদিন মেকআপ রুম আর লাইট ক্যামেরা অ্যাকশনকে ভীষণ মিস করেছিলাম।’
চিরকালই কোনও না কোনও বিষয় নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুলেছেন জয়জিৎ। বারবার হয়ে উঠেছেন প্রতিবাদী। আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন, প্রতিবাদ করার জন্যই সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। তবে সেই কালো অন্ধকারময় সময় সরিয়ে ধীরে ধীরে আলোর পথে এগোচ্ছেন অভিনেতা।
প্রসঙ্গত, জয়জিৎ কাজের সঙ্গে এতদিন যুক্ত না থাকলেও ছেলের পড়াশোনায় কোনও কমতি রাখেননি তিনি। পাল্টে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন বলেই সমস্যা হয়নি বলে দাবি অভিনেতার।
Home/Entertainment/'আবার ফিরলাম, আটকে রাখার লোকটা নিজেই আটকে...', এতদিন ব্যান ছিলেন জয়জিৎ?