Ranbir Kapoor Look Like: এ তো অবিকল রণবীর! জুহি চাওলার ভাইপোকে আলিয়ার বরের মতো দেখতে? ধন্দে নেটপাড়া
যা ইন্টারনেটের নজর কেড়েছে তা হল জুহি চাওলার ভাইপোর সঙ্গে রণবীর কাপুরের চেহারার আশ্চর্যজনক মিল। অনেক অনুরাগী কমেন্টে জানতে চেয়েছেন যে, কবে বলিউডে পা রাখবেন জয়!
অভিনেত্রী জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভাইপো বীর জয় খোসলার জন্মদিনের ছবি শেয়ার করে নিয়েছেন। তিনি জানান যে ভাগ্নের সম্মানে তিনি ১০০টি গাছ লাগাবেন। তবে, যা ইন্টারনেটের নজর কেড়েছে তা হলো তাঁর ভাইপোর সঙ্গে রণবীর কাপুরের চেহারার আশ্চর্যজনক মিল। অনেক অনুরাগী কমেন্টে জানতে চেয়েছেন যে, কবে বলিউডে পা রাখবেন জয়!

বুধবার, জুহি তাঁর ভাইপো জয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং দুজনের একসঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে নেন। সঙ্গে জুহি ক্যপশনে লিখেছেন, ‘আমাদের প্রিয় ছোট্ট জয়ের জন্য ১০০টি গাছ, সঙ্গে অনেক ভালোবাসা এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!!!!!!! (বেশ কয়েকটি হার্ট, স্টার এবং পার্টিং ফেস ইমোজি)।’
জুহি পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর কমেন্ট সেকশন জন্মদিনের শুভেচ্ছায় ভরে যায় – এবং বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভাগ্নের সঙ্গে রণবীর কাপুরের মুখের মিলের কথা উল্লেখ না করে পারেননি।
একজন লিখেছেন, ‘খুব হ্যান্ডসাম, শুভ জন্মদিন চ্যাম্প’। আরেকজন আবার লেখেন, ‘ওয়াও! পরবর্তী রণবীর কাপুর’। আরেকজন আবার লেখেন, ‘জুহিজি আপনার ভাইপো জয়কে তো পুরো রণবীর কাপুরের মতো দেখতে’। অন্য আরেকটি কমেন্টে লেখা হয়েছে, ‘ছোট্ট জয় এখন সবচেয়ে হ্যান্ডসাম ছেলে হয়ে উঠেছে, ওর লঞ্চ-এর অপেক্ষায় রইলাম।’
আরেকজন আবার জুহির কাছে জানতে চান, ‘এই ১০০টা গাছ আপনি কোথায় লাগাবেন? কারাই বা আপনার হয়ে এই গাছগুলো লাগায়?’ অভিনেত্রী জুহি চাওলা আজকাল সেভাবে সিনেমা না করলেও, পরিবেশগত সমস্যা নিয়ে কাজ করেন। যার মধ্যে রয়েছে প্লাস্টিক দূষণ রোধ, জৈব চাষের প্রচার এবং ৫জি প্রযুক্তির প্রভাব নিয়ে প্রশ্ন তোলা। তিনি বিভিন্ন পরিবেশ-বান্ধব উদ্যোগ এবং সচেতনতা প্রচারে সক্রিয়ভাবে জড়িত। সঙ্গে তিনি ৃআইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক।
এদিকে ২০২৫ সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে ৫৫o কোটি ডলার সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী নারী অভিনেত্রী জুহি চাওলা। ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন তিনি।
১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জেতেন জুহি চাওলা। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। শেষ জুহিকে দেখা গিয়েছিল ফ্রাইডে নাইট প্ল্যান বলে একটি সিনেমায়, যাতে ছিলেন ইরফান-পুত্র বাবিল খান। এরপর তাঁকে ‘সানাত্তা: দ্য সাইলেন্স’-এ দেখা যাওয়ার কথা আছে। এই সিনেমায় তিনি নেহা ধুপিয়া, কুণাল কাপুর এবং শরদ কেলকারের সঙ্গে অভিনয় করেছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


