Kajol-Manish: পর্দার ধর্ষকের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক! অভিনেতা মণীশ বহেল কে হয় কাজলের?

বলিউড অভিনেত্রী কাজল এবং মহনিশ বহলের মধ্যে একটি বিশেষ পারিবারিক বন্ধন রয়েছে। সেটা হয়ত অনেকেরই অজানা। মণীশের মাসতুতো বোন কাজল। 

Apr 19, 2026, 17:16:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নব্বইয়ের দশকের বলিউডে একজনের পরিচয় ছিল চুলবুলি হিরোইন, আর অন্যজন ছিলেন খলনায়ক থেকে শুরু করে আদর্শ বড় দাদার চরিত্রে সুপারহিট। কাজল এবং মোহনীশ বহল— পর্দার এই দুই জনপ্রিয় মুখ যে আসলে একে অপরের ভাই-বোন, তা হয়তো অনেকেরই অজানা। মোহনীশ হলেন কাজলের মাসতুতো দাদা (Cousin Brother)।

পর্দার ধর্ষকের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক! অভিনেতা মণীশ বহেল কে হয় কাজলের?
পর্দার ধর্ষকের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক! অভিনেতা মণীশ বহেল কে হয় কাজলের?

পারিবারিক যোগসূত্র

কাজলের মা প্রখ্যাত অভিনেত্রী তনুজা এবং মোহনীশের মা কিংবদন্তি অভিনেত্রী নূতন আসলে দুই বোন। সেই সূত্রে কাজল এবং মোহনীশ একে অপরের তুতো ভাই-বোন। প্রবীণ অভিনেত্রী শোভনা সমর্থের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে নূতন ও ছোট মেয়ে তনুজা। ক্যারিয়ারের শীর্ষে লেফটেন্যান্ট কমান্ডার রজনীশ বহলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নূতন। এই বিবাহ থেকে তাঁর পুত্র মোহনিশ বহল ছিলেন, যাকে 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে রাজেশ অর্থাৎ সলমনের খানের বড় ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। একই সময়ে, তনুজার দুটি মেয়ে ছিল কাজল এবং তানিশা।

তবে এক সময় তাঁদের দুই পরিবারের মধ্যে তিক্ততা এতটাই চরমে উঠেছিল যে, দীর্ঘ বছর কাজল ও মোহনীশের মধ্যে কোনো কথাবার্তা ছিল না। টাকার লেনদেন এবং পারিবারিক সম্পত্তি নিয়ে তনুজা ও নূতনের বিবাদ আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছিল, যার প্রভাব পড়েছিল পরের প্রজন্মের সম্পর্কের ওপরও।

একই ছবিতে কাজ ও অস্বস্তিকর দৃশ্য

ব্যক্তিগত জীবনে দূরত্ব থাকলেও পেশাদারিত্বের খাতিরে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘গুন্ডারাজ’ (Gundaraj) ছবিতে (১৯৯৫)। এই ছবিতে কাজলের বিপরীতে নায়ক ছিলেন তাঁর বর্তমান স্বামী অজয় দেবগন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ছবিতে মোহনীশ বহল অভিনয় করেছিলেন একজন নেতিবাচক চরিত্রে ।

ছবির একটি দৃশ্যে মোহনীশকে কাজলের ওপর শারীরিক নির্যাতন করতে দেখা গিয়েছিল। পর্দার ভাই-বোনের এমন অস্বস্তিকর দৃশ্যে অভিনয় করা সেই সময় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে মোহনীশ একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারিবারিক বিবাদ থাকলেও কাজলের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই এবং কাজল তাঁর ছোট বোনের মতোই।

kajol mohnish bahl
kajol mohnish bahl

রানী মুখোপাধ্যায় দাদু (ঠাকুর্দা) শশধর মুখোপাধ্যায়ের ভাই ছিলেন, রবীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তাঁর পুত্র রাম মুখোপাধ্যায়ের মেয়ে রানি মুখোপাধ্যায়। অর্থাৎ কাজলের ঠাকুর্দা এবং রানির ঠাকুর্দা দুই ভাই। সেই সূত্রেই পরস্পরের তুতো দিদি রানি-কাজল। রানি আদিত্য চোপড়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি মেয়ে রয়েছে, যার নাম আদিরা চোপড়া।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More