‘সব চেক দিদিই সই করে’, কেরিয়ারে সফল হননি, অবিবাহিত বোন তনিশার সংসার টানেন কাজল?
মা-দিদির দেখানো পথে হেঁটে অভিনয়ের জগতে এসেছিলেন তানিশা মুখোপাধ্যায়। তবে সাফল্য আসেনি। প্রেমে হোঁচট খেয়েছেন পঞ্চাশের দোরগোড়ায় তনিশা, তবে বিয়ে করেননি।
বলিপাড়ার অন্যতম পাওয়ারফুল এবং প্রভাবশালী পরিবার হিসেবেই পরিচিত মুখোপাধ্যায় পরিবার। তনুজা থেকে শুরু করে কাজল— রূপোলী পর্দায় তাঁদের দাপট সর্বজনবিদিত। তবে পর্দার বাইরে এই তারকা পরিবারের আসল রাশ কার হাতে থাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোপাধ্যায় পরিবারের মুম্বইয়ের বাড়ির এক চরম বাস্তব ও মজাদার তথ্য ফাঁস করলেন কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। তানিশা সাফ জানালেন, তাঁদের পরিবারে সমস্ত বড় সিদ্ধান্তের পাশাপাশি টাকা-পয়সা এবং ব্যাঙ্কের চেক বই সই করার চূড়ান্ত ক্ষমতা রয়েছে একমাত্র দিদি কাজলের হাতেই।

কাজলই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি
মুখোপাধ্যায় পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে তানিশা জানান, বাইরে থেকে তাঁদের যতই স্বাধীনচেতা বা আধুনিক মনে হোক না কেন, বাড়ির ভেতরে তাঁরা ভীষণভাবে একান্নবর্তী মানসিকতায় বিশ্বাসী। তানিশা বলেন, কাজল আমাদের বাড়ির আসল প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি। ও ভীষণভাবে দায়িত্ববান। আমাদের মুম্বইয়ের বাড়ির যাবতীয় আর্থিক বিষয় থেকে শুরু করে সম্পত্তি রক্ষণাবেক্ষণ— সবকিছুর দেখভাল কাজল নিজেই করে। এমনকি কোনো খরচের জন্য চেক বইয়ে সই করার প্রয়োজন হলে, সেই কাজটাও কাজলই সামলায়।
মা ও বোনের ভরসার জায়গা
তনুজা এবং তানিশা দুজনেই যে কাজলের ওপর অন্ধবিশ্বাস রাখেন, তা তানিশার কথাতেই স্পষ্ট। তিনি জানান, মা তনুজা কেরিয়ারের একটা বড় সময় একা হাতে ইন্ডাস্ট্রি এবং পরিবার সামলেছেন। তবে এখন মা ও বোন— দুজনেরই আর্থিক এবং আইনি সমস্ত বিষয়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাজল। তানিশার কথায়, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আমি বা মা যদি কখনো দ্বিধাবোধ করি, আমরা চোখ বন্ধ করে কাজলের ওপর ভরসা করি। ও যেভাবে সবকিছু গুছিয়ে রাখে, তা সত্যিই প্রশংসনীয়।
পর্দার সিংহম গার্ল বাস্তবেও কড়া শাসক!
পর্দায় কাজলের চটপটে এবং রাফ অ্যান্ড টাফ ইমেজ আমরা অনেকেই দেখেছি। তবে বাস্তবের জীবনেও যে তিনি একজন কড়া এবং নিখুঁত হোম-মেকার, তানিশার এই মন্তব্য যেন সেটাই প্রমাণ করে দিল। অজয় দেবগনের ঘরণী হিসেবে নিজের সংসার সামলানোর পাশাপাশি নিজের বাপের বাড়িরও যে তিনি আসল অভিভাবক, কাজলের এই রূপ দেখে নেটিজেনরা বলছেন— পর্দার ‘সিংহম’ অজয় হলেও আসলে লেডি সিংহম কিন্তু কাজলই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


