‘দিলওয়ালে দুলহানিয়া…’কে বিশেষ স্বীকৃতি দিল অস্কার অ্যাকাডেমি! তা দেখে কী প্রতিক্রিয়া কাজলের?

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সর্বশেষ 'এক্স পোস্ট'-এ স্থান পেল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। তা দেখে কী প্রতিক্রিয়া জানালেন ছবির 'সিমরন' কাজল? 

Published on: Apr 11, 2026, 20:23:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ছবি। শাহরুখ খান ও কাজল অভিনীত ছবিটি ১৯৯৫ সালে মুক্তির পর ব্যাপক সাফল্য লাভ করে এবং দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আদিত্য চোপড়া, যা প্রযোজনা করেছিলেন তাঁর প্রয়াত বাবা যশ চোপড়া। ছবিটি সম্প্রতি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সর্বশেষ 'এক্স পোস্ট'-এ স্থান পেয়েছে।

'DDLJ'কে বিশেষ স্বীকৃতি দিল অস্কার অ্যাকাডেমি! তা দেখে কী প্রতিক্রিয়া কাজলের?
'DDLJ'কে বিশেষ স্বীকৃতি দিল অস্কার অ্যাকাডেমি! তা দেখে কী প্রতিক্রিয়া কাজলের?

আরও পড়ুন: পরিবারকে শুরুতে বিবাহবিচ্ছেদের কথা বলেননি অভিনেত্রী! গ্রহণ করেননি খোরপোষও, ডিভোর্স নিয়ে মুখ খুললেন দেলনাজ

অ্যাকাডেমি এক্স-এ গিয়ে ‘ইউ মি অ্যান্ড টাস্কানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর মতো সিনেমার পোস্টার শেয়ার করে এবং ক্যাপশনে লেখে: ‘ভ্রমণ-কেন্দ্রিক আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি?’ এই পোস্টটি কাজলের নজরে আসায় তিনি তা শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ডিডিএলজে-কে ভোট দিচ্ছি।’

অ্যাকাডেমি হল অস্কার (আনুষ্ঠানিকভাবে দ্য একাডেমি অ্যাওয়ার্ডস নামে পরিচিত) পরিচালনাকারী সংস্থা এবং এটি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভারত-সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রশংসা করে থাকে।

আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরে মদ-সহ নেশা দ্রব্য নিষিদ্ধ করার প্রস্তাব দিলেন প্রযোজক রানা সরকার?

গত বছর ছবিটির মুক্তির ৩০ বছর পূর্ণ হয়েছে। শাহরুখ খান ও কাজল দু'জনেই এই ছবির ৩০ বছর পূর্তি উদযাপন করেছেন। ছবিটির একটি পোজের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে তাঁরা লন্ডনেও গিয়েছিলেন। লন্ডনের লেস্টার স্কোয়ারে মূর্তিটি উন্মোচন করা হয়, যা কোনও ভারতীয় সিনেমার জন্য প্রথম।

প্রসঙ্গত, আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' অন্যতম জনপ্রিয় একটি চলচ্চিত্র। এই ছবির ‘রাজ’ ও ‘সিমরন’ আজও দর্শকদের মনের মণিকোঠায় বিশেষ জায়গা করে রয়েছে। এটা বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলা চলচ্চিত্রও বটে। ছবিতে রাজের ভূমিকায় নজর কেড়েছিলেন শাহরুখ খান, 'সিমরন' হয়ে ধরা দিয়েছিলেন কাজল। তবে শুধু এই ছবির গল্প নয় গানগুলিও দারুণ ভাবে জনপ্রিয় এবং আজও সমান ভাবে সমাদৃত।