‘কালা হিরণ’ ছাড়তেই আইনি নোটিশ গোবিন্দ নামদেবকে, দিতে হবে ৫০ লক্ষ ক্ষতিপূরণ

যতদিন যাচ্ছে কালা হিরণ ছবিটি নিয়ে ততোই বিতর্ক বেড়েই চলেছে। ১৯৯৮ সালের সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলা থেকে অনুপ্রাণিত এই ছবিটি, এমনটাই দাবি করে ইতিমধ্যেই প্রযোজক এবং পরিচালকের কাছে আইনি চিঠি পাঠানো হয়েছে সলমন খানের তরফ থেকে। 

Published on: Jun 16, 2026, 21:02:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যতদিন যাচ্ছে কালা হিরণ ছবিটি নিয়ে ততোই বিতর্ক বেড়েই চলেছে। ১৯৯৮ সালের সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলা থেকে অনুপ্রাণিত এই ছবিটি, এমনটাই দাবি করে ইতিমধ্যেই প্রযোজক এবং পরিচালকের কাছে আইনি চিঠি পাঠানো হয়েছে সলমন খানের তরফ থেকে। অন্যদিকে এই সিনেমা ছেড়ে একের পর এক বেরিয়ে যাচ্ছেন সিনেমায় অভিনয় করেছেন যারা।

‘কালা হিরণ’ ছাড়তেই আইনি নোটিশ গোবিন্দ নামদেবকে
‘কালা হিরণ’ ছাড়তেই আইনি নোটিশ গোবিন্দ নামদেবকে

সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেব। গোবিন্দ সলমন খানের সঙ্গে একাধিক ছবিটি অভিনয় করেছেন। দুজনের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো। খুব স্বাভাবিকভাবেই এই ছবিতে অভিনয় করার জন্য গোবিন্দ নাম দেবকে নিয়ে বিতর্ক তৈরি হয় তাই তিনি এই ছবি থেকে নিজেকে বের করে নিয়েছেন।

আরও পড়ুন: 'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?

সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুদিন পরেই এবার প্রযোজকের তরফ থেকে অভিনেতার কাছে পাঠানো হলো একটি আইনি নোটিশ। অমিত জানি ইতিমধ্যেই অভিনেতাকে কড়া জবাব দিয়েছেন এবং অভিনেতা যাতে ক্ষমা চেয়ে নেন তার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন।

সিনেমার টিজার মুক্তি পাওয়ার পরেই এই ছবি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, তাঁরা যে সিনেমার জন্য শুটিং করেছিলেন এবং যে সিনেমা দেখানো হচ্ছে তাই সম্পূর্ণ আলাদা। প্রথম থেকেই ছবির গল্প নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। ছবিটি শেষ পর্যন্ত কিভাবে উপস্থাপন করা হবে তা যদি তিনি প্রথম থেকে জানতেন তাহলে প্রথমেই প্রত্যাখ্যান করে দিতেন।

কিন্তু অন্যদিকে এই দাবি নস্যাৎ করে দিয়ে অমিত জানি জানিয়েছেন, গোবিন্দের এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সাত দিনের মধ্যে এই বর্ষিয়ান অভিনেতাকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা দিতে হবে।

আরও পড়ুন: সায়নীর ফেক অ্যাকাউন্ট থেকে সমানে আসছে নোটিফিকেশন, 'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির

অন্যদিকে ‘কালা হিরণ’ ছবি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেতা সোনু মিশ্র, যিনি সলমন খানের ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেতার কথায়, তিনি এই ছবিটি সম্পর্কে বিন্দু বিসর্গ জানতেন না। শুটিং শুরু হওয়ার পরেও তিনি বুঝতে পারেননি সিনেমা তৈরির পেছনের আসল উদ্দেশ্য কি।

শুধু তাই নয়, অভিনেতা দাবি করেছেন এই সিনেমাটি মুক্তির পর সলমন খানের সম্পর্কে কথা বলতে ও বাধ্য করা হয়েছিল তাকে। তাই সব মিলিয়ে তিনি ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।