ছেলের ভালোবাসার কথা জেনে রেগে আগুন বাবা, কী হবে আদিত্য-পল্লবীর ভবিষ্যৎ?

কমলা নিবাস ধারাবাহিকের প্রত্যেক চরিত্রের জীবন এখন নিজের ছন্দে এগিয়ে চলেছে। একদিকে শ্রীনিবাস কিছুতেই বাড়িতে জানাতে পারছে না যে সে অটো চালিয়ে রোজগার করছে।

Published on: Sep 20, 2026, 17:32:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘কমলা নিবাস’ ধারাবাহিকের প্রত্যেক চরিত্রের জীবন এখন নিজের ছন্দে এগিয়ে চলেছে। একদিকে শ্রীনিবাস কিছুতেই বাড়িতে জানাতে পারছে না যে সে অটো চালিয়ে রোজগার করছে। অন্যদিকে বড় ছেলের টাকা চুরি থেকে শুরু করে ছোট ছেলের জুয়া খেলা, প্রত্যেকের জীবনই যেন আলাদা একটা ইতিহাস।

কী হবে আদিত্য-পল্লবীর ভবিষ্যৎ?
কী হবে আদিত্য-পল্লবীর ভবিষ্যৎ?

এদিকে আবার কমলার মেয়েদের মধ্যে একদিকে যেমন ঝিনুক স্বামীর ভালোবাসায় অতিষ্ট হলেও বাড়িতে কিছু জানাতে পারছে না কেমন অন্যদিকে ধীরে ধীরে আদিত্যর প্রেমে পড়ে যাচ্ছে পল্লবী। এবার এই পল্লবী আর আদিত্যর জীবনে আসতে চলেছে বড় ঝড়।

আরও পড়ুন: 'তুমি কেন বাংলায় এসেছ?', বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের

‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, আদিত্য বাবা নিজের ছেলের বিয়ের জন্য পাকা কথা বলে রেখেছে। রেজিস্ট্রি আর তারপরেই বিয়ে, ছেলের নতুন সংসারের জন্য স্বপ্ন দেখছে বাবা। কিন্তু এখানেই আসবে টুইস্ট।

পল্লবীর মেয়ের পিসি অর্থাৎ সাগরের বোন পল্লবী আর আদিত্যকে একসঙ্গে দেখে ফেলবে। সে পল্লবী নতুন সম্পর্কের কথা আদিত্যর বাবাকে জানাতেই আদিত্যর বৌদি জানায়, সে অনেক আগে থেকেই জানে আদিত্য আর পল্লবী একে অপরকে ভালোবাসে।

বৌমার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আদিত্যর বাবা। অবাক হওয়ার থেকে আদিত্যর বাবা ভীষণ রেগে যায়। সে ঠিক করে ছেলের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে। আদিত্য বাবা যেহেতু বিশাল বড় এমএলএ, তাই খুব স্বাভাবিক ভাবেই তার প্রভাব অনেক। এই প্রভাব খাটিয়ে খুব সহজে পল্লবীর থেকে আদিত্যকে দূরে করে নিতে পারে সে।

কিন্তু আদিত্য কি বাবার কথায় রাজি হবে? পল্লবীকে আদিত্য কি ছেড়ে দিতে রাজি হবে? পল্লবীর জন্য পরিবারের বিপক্ষে দাঁড়াতে পারবে আদিত্য? নাকি বাবার কথাই মেনে নিতে হবে তাকে?

আরও পড়ুন: 'কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল', কোন আক্ষেপ থেকে গিয়েছে দেবের মনে?

‘কমলা নিবাস’ ধারাবাহিকের দুর্দান্ত দুদিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর, সন্ধ্যে ৬:৩০ মিনিটে।