Kamya Punjabi: সিরিয়ালের সেটে অন্তর্বাস নিয়ে পরিচালকের কু-মন্তব্য, পুরস্কার জিতে জবাব দেন এই টেলি নায়িকা

কাম্যা পাঞ্জাবি সম্প্রতি একটি পডকাস্টে খোলাখুলি জানান, নিজের কেরিয়ারের শুরুর স্ট্রাগলের কথা। সিরিয়ালের সেটে এক পরিচালকের থেকে অন্তর্বাস নিয়ে কুমন্তব্য শুনতে হয়েছিল কাম্যাকে। 

Published on: Aug 28, 2026, 11:15:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশন দুনিয়ায় খলনায়িকা বা 'ভ্যাম্প' চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কারিয়ারের শুরুর দিকের এক কটু ও ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। কাম্যা জানান, বড় ব্রেক পাওয়া সত্ত্বেও সেই ধারাবাহিকের পরিচালকের বাজে মন্তব্য ও আপত্তিকর আচরণের কারণে তাঁর আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল।

অন্তর্বাস নিয়ে পরিচালকের কু-মন্তব্য, পুরস্কার জিতে জবাব দেন এই টেলি নায়িকা
অন্তর্বাস নিয়ে পরিচালকের কু-মন্তব্য, পুরস্কার জিতে জবাব দেন এই টেলি নায়িকা

সেটে কুরুচিকর মন্তব্য ও অত্যাচার

'কেহতা হ্যায় দিল' ধারাবাহিকের ঘটনা: মেগা ধারাবাহিক 'কেহতা হ্যায় দিল' ছিল কাম্যার কারিয়ারের প্রথম বড় সুযোগ। তবে সেটের পরিচালক কিছু অভিনেতাকে এতটাই হেনস্থা করতেন যে, মেকআপ রুম থেকে বের হয়ে সেটে যেতেও ভয় পেতেন কাম্যা।

ইনার গার্মেন্ট নিয়ে মন্তব্য: এক দৃশ্যে সিঁড়ি দিয়ে দৌড়ে নামার শট দেওয়ার সময় ওই পরিচালক কাম্যার অন্তর্বাস (ইনর গার্মেন্ট) নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘একজন পরিচালক ছিলেন, যিনি কিছু অভিনেতাকে এতটাই বুলিং করতেন যে মেকআপ রুম থেকে সেটে যেতেও ইচ্ছে করত না। আমার খুব আনন্দ হয়েছিল যে একটা শো পেয়েছি। আমি খুব কষ্ট করে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু উনি হাসতে হাসতে এমন সব কথা বলে দিতেন... যেগুলো আমি মুখেও বলতে পারব না। একটা শট ছিল যেখানে আমাকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে হতো। উনি আমার অন্তর্বাসের (ইনর গার্মেন্ট) ওপর কমেন্ট করে বলতেন যে কেমন ধরনের পরেছো। উনি এই ধরনের কথা বলে ফেলতেন যে আমি ভীষণ ভয় পেয়ে যেতাম।’

‘অভিনয় ছেড়ে দিন’, পরিচালকের কটাক্ষ ও কাম্যার জবাব

অভিনয় ছাড়ার পরামর্শ: প্রায় ২৫টি পর্বের পর গল্পে লিপ আসায় কাজ শেষ হয় কাম্যার। সেই সময় ওই পরিচালক তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, ‘অভিনয় আপনার দ্বারা হবে না, ৯টা-৫টার চাকরি খুঁজুন।’

পুরস্কার জিতে মোক্ষম জবাব: পরিচালক একজন নবাগত অভিনেত্রীর মন ভেঙে দেওয়ার চেষ্টা করলেও কাম্যা পিছিয়ে যাননি। পরবর্তীতে যখন কারিয়ারের প্রথম অভিনয় পুরস্কার (অ্যাওয়ার্ড) পান, তখন সেই পরিচালক দর্শকদের সারিতে বসা ছিলেন। স্টেজ থেকে নিজের ট্রফি দেখিয়ে কোনও কথা না বলেই পরিচালককে উপযুক্ত জবাব দেন কাম্যা

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More