‘ভালো মানুষ…’! প্রথম সন্তান ওশের সঙ্গে দূরত্ব, কৃষভির জন্মদিনে কী লিখলেন কাঞ্চন? আদুরে বার্তা শ্রীময়ীর

আদরের মেয়ে কৃষভিকে জন্মদিনে ভালোবাসায় মুড়ে দিলেন মা-বাবা দুজনেই। যদিও খুদে ইতিমধ্যেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন পেয়েছে। কারণ কাঞ্চন-শ্রীময়ীর কোলে এসেছে তাঁদের ছেলে কৃষিভ।

Published on: Nov 2, 2026, 18:30:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দেখতে দেখতে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের প্রথম সন্তান কৃষভির ২ বছর। আর আদরের মেয়েকে জন্মদিনে ভালোবাসায় মুড়ে দিলেন মা-বাবা দুজনেই। যদিও খুদে ইতিমধ্যেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন পেয়েছে। কারণ কাঞ্চন-শ্রীময়ীর কোলে এসেছে তাঁদের ছেলে কৃষিভ।

কৃষভির জন্মদিনে আদুরে বার্তা কাঞ্চন-শ্রীময়ীর।
কৃষভির জন্মদিনে আদুরে বার্তা কাঞ্চন-শ্রীময়ীর।

মেয়ের সদ্যজাত সময় থেকে শুরু করে একাধিক ছবি ভাগ করে নিলেন শ্রীময়ী। যেখানে মেয়ের মুখেভাত, নেড়ু মাথার ছবি, সবই রয়েছে। সঙ্গে লিখলেন, ‘আমার আদরের রাজকন্যার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি আমার হৃদয়ের সবচেয়ে বড় হাসির কারণ। তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবন ভালোবাসা, আনন্দ আর এক নতুন সার্থকতা দিয়ে পূর্ণ করে দিয়েছ। তুমি যতই বড় হও না কেন, তুমি চিরকাল আমার সেই ছোট্ট রাজকন্যা হয়েই থাকবে—আমার হৃদয়ের গর্ব। শুভ জন্মদিন, আমাদের ছোট্ট পরী, আমাদের আদরের মেয়ে!’

আর মেয়ের আদুরে নাম সামনে এনে কাঞ্চন লিখলেন, ‘আমার হেন্টাকুরি, সেন্টাকুরি, নেন্টাকুরি, মাম্মাবুড়ির দেখতে দেখতে ২ হয়ে গেল। ভালো থেকো ভালো মানুষ হও। আমার সিসিটিভি, আমার হেডমিস্ট্রেস, আমার মা, শুভ জন্মদিন।’

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। এর কিছুদিন আগেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ হয়েছিল। ২০২৪ সালের ৬ মার্চ তাঁদের সামাজিক বিয়ে হয়। সেই বছরেরই ২ নভেম্বর, বিয়ের মাত্র আট মাসে তাঁদের প্রথম কন্যা সন্তান কৃষভি জন্মগ্রহণ করে। ২০২৬ সালের জুলাই মাসে ছেলে হয় তাঁদের, যার নাম রাখেন তাঁরা কৃষভি।

তবে কাঞ্চন প্রথমবার বাবা হওয়ার আনন্দ পেয়েছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিনেতার প্রথম সন্তানের বয়স এখন ১২। যদিও বাবার সঙ্গে সেবাবে আর যোগাযোগ নেই ওশের। মা-বাবার মধ্যে বিয়েতে সমস্যা তৈরি হওয়ার পর থেকেই সে থাকে মামার বাড়িতে। এমনকী, ডিভোর্সের সময় ছেলের কাস্টেডিও পিঙ্কির হাতেই তুলে দিয়েছেন কাঞ্চন। যদিও প্রাক্তন স্ত্রী ও ছেলের ভরণপোষণে দিয়েছিলেন ৫৬ লক্ষ টাকা খোরপোশ।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More