'কৃষভির গায়ে আমাদের রক্ত আছে তাই... ', মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?

গত ২ নভেম্বর ছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের একমাত্র কন্যা কৃষভির জন্মদিন। জন্মদিনে ইসকনের এবং কালীঘাটের মায়ের কাছে পুজো দিলেও বাড়িতে ধুমধাম করে জন্মদিন পালন করা হয় ৫ নভেম্বর।

Published on: Nov 6, 2025, 19:54:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২ নভেম্বর ছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের একমাত্র কন্যা কৃষভির জন্মদিন। জন্মদিনে ইসকনের এবং কালীঘাটের মায়ের কাছে পুজো দিলেও বাড়িতে ধুমধাম করে জন্মদিন পালন করা হয় ৫ নভেম্বর। ওই দিন বাড়িতে রাধা মাধব আর প্রভু জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছিল বলে সেই দিনকেই শুভ বলে মনে করেন তারকা দম্পতি, তাই এই দিনেই মেয়ের জন্মদিন পালন করা হয়।

মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?
মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?

কৃষভির জন্মদিন উপলক্ষে বাড়িতে সমাগম হয়েছিল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের। সকলের সামনে ডিজাইনার পোশাক পরে কেক কাটে খুদে। মেয়েকে কোলে নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রীময়ী আবার নিজের মেয়েকে কাঞ্চনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আপনি যা দেখছেন তা একেবারে কাঞ্চনের ছোটবেলা। কাঞ্চন ছোটবেলায় এমনই করত। খুব দুষ্টু ছিল, তেমনই ছটফটে হয়েছে মেয়েটা।’

আরও পড়ুন: গ্রামের সরলতার সঙ্গে শহুরে জটিলতার দ্বন্দ্ব, কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?

মেয়েকে ‘লেডি গুন্ডা’ বলে অভিহিত করে অভিনেত্রী বলেন, ও' সাজতে খুব ভালোবাসে। তবে সারাক্ষণ এই খুনসুটি চলে। কিন্তু আমি যখন সাজতে বসি তখন ও কোনও বিরক্ত করে না। হাসে আর আমায় চুমু দেয়। সবাইকে সাজতে দেখে বলে ওর নিজেরও ভালো লাগে সেটা।'

অ্যাডিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেয়ের বড় হওয়া নিয়ে কাঞ্চন বলেন, ‘আমি ভাবতেই পারছি না কীভাবে ওরা এক বছর হয়ে গেল। ভাবলেই অবাক হতে হয়। চোখের সামনে কেমন বড় হয়ে যাচ্ছে। ও আমাদের কাছে ঈশ্বরের দান, তাই আমাদের কাছে ও সবসময় স্পেশাল।’

আরও পড়ুন: মায়ের বিয়ের দিনেই আত্মহত্যা করল বুবলাই, কী হবে কমলিনী-স্বতন্ত্রর ভবিষ্যৎ?

কৃষভিকে কীভাবে বড় করবেন জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ‘ও এখন নতুন প্রজন্মের মেয়ে। আমাদের বাবা মায়েরা যেভাবে শাসন করেছিলেন সেই শাসন এখন করলে চলবে না। আমাদের রাত আটটার মধ্যে বাড়ি ফিরতে হতো, কিন্তু এখন মেয়ে কি সেটা বললে কখনওই মানবে না। ওকে ওর মত বড় হতে দিতে হবে।’

ছবি বা ভিডিয়ো যেটাই পোস্ট হোক না কেন মাঝেমধ্যেই এই তারকা দম্পতিকে উপহাসের শিকার হতে হয়। অনেক সময় কটাক্ষ ধেয়ে আসে কৃষভির দিকেও। বড় হয়ে এই ব্যাপারটা কীভাবে দেখবে কাঞ্চন কন্যা জিজ্ঞাসা করায় কাঞ্চন পত্নী বলেন, ‘আমার ওকে নিয়েই চিন্তা করার কিছু নেই।’

শ্রীময়ী বলেন, ‘ওর গায়ে আমাদের রক্ত রয়েছে। আমরা যেমন কাউকে পাত্তা দি না ও তেমন কাউকে পাত্তা দেবে না। আর মানুষ কথা বলবেই। মানুষ যত আমাদের ট্রোল করবে তত আমরা এগোব। এইভাবে প্রেম থেকে বিয়ে, সংসার সন্তান সবই হয়ে গেল। আগামী দিনে আর কি কি হবে জানি না।’