'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের
শ্রীময়ীকে বিয়ে করার পর থেকেই বহুবার কটাক্ষের শিকার হয়েছেন কাঞ্চন মল্লিক। কখনও আইনি ব্যবস্থা নিয়েছেন কখনও আবার এড়িয়ে গিয়েছেন। শুধু কাঞ্চন নয়, কটাক্ষের শিকার হয়েছে শ্রীময়ী ও একরত্তি কৃষভিও। তাই স্ত্রীর জন্মদিনে তাঁকে বিশেষ উপদেশ দিলেন কাঞ্চন।
শ্রীময়ীকে বিয়ে করার পর থেকেই বহুবার কটাক্ষের শিকার হয়েছেন কাঞ্চন মল্লিক। কখনও আইনি ব্যবস্থা নিয়েছেন কখনও আবার এড়িয়ে গিয়েছেন। শুধু কাঞ্চন নয়, কটাক্ষের শিকার হয়েছে শ্রীময়ী ও একরত্তি কৃষভিও। তাই স্ত্রীর জন্মদিনে তাঁকে বিশেষ উপদেশ দিলেন কাঞ্চন।
জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের
৩০ জুন, শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। প্রতি বছরের মতো এই বিশেষ দিনে স্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাঞ্চন। অভিনেতার কলমে উঠে এসেছে ভালোবাসার ছোঁয়া, কিন্তু ভালোবাসার পাশাপাশি স্ত্রীকে একটি বিশেষ বিষয় নিয়ে সচেতন থাকতেও বলেছেন কাঞ্চন।
স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে কাঞ্চন লেখেন, ‘আমার মন ভালোর জন্মদিন তুমি। তুমি আমার কাছে অনেকটা বায়ুমণ্ডলের মতো। হাওয়া যেমন ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব। স্বীকার করি না সবসময়, কিন্তু তুমি আমার শ্বাস প্রশ্বাসের মতো।’
সাংসারিক জীবনে শ্রীময়ী যে কতটা আগলে রাখেন কাঞ্চনকে, সে কথাও উঠে এসেছে অভিনেতার পোষ্টের মাধ্যমে। মেয়ের খেয়াল রাখার পাশাপাশি স্বামীর খেয়াল রাখা, সবকিছু গুছিয়ে নেওয়া, রাগ অভিমান করেও স্বামীর পাশে থাকা, বারবার শ্রীময়ীকে দেখে মুগ্ধ হয়েছেন কাঞ্চন।
তবে লেখার শেষে স্ত্রীকে উপদেশের ভঙ্গিতে কাঞ্চন লেখেন, ‘পোষ্টের নিচে থাকা কমেন্ট আর দেখো না! যদি দেখতেই হয় তাহলে মনে মনে একটাই গান গাইবে, কুছ তো লোক কেহেঙ্গে, লোগো কা কাম হে কেহেনা। এই কথাটা থেকে বড় আর কিছু হয় না আমাদের জীবনে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন একে অপরকে ডেট করার পর ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কাঞ্চন এবং শ্রীময়ী। যেহেতু কাঞ্চনের এটি তৃতীয় বিয়েটাই খুব স্বাভাবিকভাবেই সেই সময় এই ব্যাপারটি নিয়ে হয়েছিল বিস্তর জল ঘোলা। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন।
Home/Entertainment/'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের