‘একটা ঘুমোলে, আরেকটা কাঁদলে, সে আবার ডিস্টার্ব হয়ে উঠে পড়ে…’! কৃষভি-কৃষিভকে কী করে সামলাচ্ছেন শ্রীময়ী? প্রশংসা কাঞ্চনের
বিয়ের ২ বছরে দুই সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। সংসার, বাচ্চা সামলে পুরো দমে চলছে কাজ। বউ আর সন্তানদের নিয়ে কী বললেন কাঞ্চন?
খুব শীঘ্রই রিয়েলিটি শো-তে দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। Sony AATH এবং ওটিটি প্ল্যাটফর্ম Sony LIV-এ সম্প্রচারিত হতে চলেছে এই কুকিং শো-টি। আর এখানে মুখোমুখি হতে চলেছেন টলিউডের তারকারা। লাইট ক্যামেরা অ্যাকশন শুনেই নেমে পড়বেন হাতা-খুন্তি নিয়ে। খাবার সুস্বাদু হোক ছাই না হোক, দর্শক মনে একগাল হাসি আনবেই।

রাঁধুনি না কাঁদুনিতে দেখা যাবে টলিউড দম্পতি শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিককে। এমনিতেই সোশ্য়াল মিডিয়ায় হামেশাই নিজের রান্নার স্কিল শেয়ার করতে দেখা যায় শ্রীময়ীকে। তা বউয়ের হাতের কোন রান্নাটি সবচেয়ে বেশি পছন্দের। কাঞ্চন জানান, ‘আমার শ্রীময়ীর হাতের সবথেকে ফেভারিট হল মাটন। ও মাটনটা সলিড রাঁধে। সলিড। এটা নিয়ে কোনো কথা হবে না। ও সব রান্নাই দারুণ রাঁধে। কিন্তু আমার ওর হাতের মটনটা সুপার্ব লাগে।’
শ্যুটিং, দুই সন্তান সামলেও রান্না করার সুযোগ আদৌ পান শ্রীময়ী? এই প্রশ্ন করতেই ২৭ বছরের ছোট বউয়ের প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন। বললেন, ‘ওইটা না ও পারে, আমি পারি না। সত্যি ও যে কীভাবে ম্যানেজ করে। আর আমার এখন দুটি। তাদের টাইম ম্যানেজমেন্ট। একজন ঘুমালে, আরেকটা কাঁদলে, সে আবার খুব ডিস্টার্বড হয়ে উঠে পড়ে। তো সেইগুলো ও যেভাবে ম্যানেজ করে হ্যাটস অফ।’ বউকে নিয়ে মস্করা করে আরও বলেন, ‘ম্যানেজার। প্রত্যেকটা বউই খুব ভালো ম্যানেজার। এটা স্বীকার করে নাও বস, না হলে জীবনে খুব চাপ।’
মাত্র ২৭ বছর বয়সে কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে শ্রীময়ীর। আর বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যেই মা হওয়া। প্রথম সন্তানের বয়স ২ হওয়ার আগেই ফের মা হয়েছেন। তবে সমস্ততাই বেশ গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। কাঞ্চন বরাবরই এর সবটুকু কৃতিত্ব দেয় বউকে। অকপটেই জানায়, তাঁর ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দিয়েছেন শ্রীময়ী।
এর আগেও ২বার সংসার পেতেছিলেন কাঞ্চন। কিন্তু থিতু হতে পারেননি। দ্বিতীয় বিয়ে থেকে এক সন্তানের বাবাও হয়েছিলেন। তবে দ্বিতীয় পত্নীর সঙ্গে সমস্যার জেরে, সন্তানের সঙ্গেও এসেছে দূরত্ব। তবে এখন সেই কষ্টে খানিক হলেও মলম দিয়েছে কৃষিভ আর কৃষভি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


