‘কাঞ্চনের বউ নিয়ে পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না’! ২৭ বছরের বড় বর নিয়ে শুনতে হয় কটাক্ষ, এবার কার কথায় চটলেন শ্রীময়ী?
সোনি আটের সোশ্যাল মিডিয়া পেজে এল রাঁধুনি না কাঁদুনি শো-এর একটি প্রোমো। যেখানে দেখা যায় কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মস্করা করায় বেশ চটে যান শ্রীময়ী। কড়া ভাষায় আরজে সায়নকে সাবধান করে বলেন, এরকমটা আর না করতে।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে বর্তমানে একসঙ্গে দেখা যাচ্ছে সোনি আট চ্যানেলে রাঁধুনি না কাঁদুনি শো-তে। এই নন ফিকশন শো-তে আরও ভাগ নিয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমন-সহ টলিউডের বহু খ্যাতনামা তারকা।

এবার সোনি আটে এল শো-এর একটি প্রোমো। যেখানে দেখা যায় কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মস্করা করায় বেশ চটে যান শ্রীময়ী। কড়া ভাষায় আরজে সায়নকে সাবধান করে বলেন, এরকমটা আর না করতে।
সৌরভকে উদ্দেশ্য করে সায়নকে বলতে দেখা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ…’! আর থামিয়ে দিয়ে শ্রীময়ী বলে ওঠেন, ‘এই কী বলতে চাইছিস’। অভিনেত্রীকে দেখা গেল একটি সাদা রঙের পোশাকে, যেখানে বুকের কাছে আঁকা রয়েছে একটি রংবেরঙের পাখি। আর সেটির দিকে উদ্দেশ্য করে সায়ন বলে ওঠেন, ‘তোমার তোতাপাখিটাকে এত ভালো লেগেছে না’! এতে শ্রীময়ী মস্করা করেই সায়নকে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন। পাশে একটা ফরসা পাখি (শ্যামৌপ্তি) দাঁড়িয়ে আছে। তবে বৌদি যা তোতা পাখিটা হয়েছে না, আমি লঙ্কা খাওয়াব পরে’।
এরপর আসরে নামেন কাঞ্চন খোদ। নিজেকে দেখিয়ে বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতা গাছটা দেখলি না’। তবে এই হাসিঠাট্টার মাঝেই হঠাৎই সিরিয়াস হয়ে যান শ্রীময়ী। সায়নকে বলেন, ‘আরেকটা কথা আমি তোমাকে বলি, কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনোরকম ছ্যাবলামো মারছি না’! শ্রীময়ীর মুখে এমন কথা শুনে নিমেষেই সকলের মুখের হাসি উবে যায়।
২০২৪ সালে বিয়ে করেন কাঞ্চন তৃতীয়বার। ফেব্রুয়ারি মাসে হয় আইনি বিয়ে, মার্চে করেন সামাজিক বিয়ে। সেই বছরের নভেম্বর মাসেই শ্রীময়ীর কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান। মেয়ে হয় কাঞ্চনের। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার ছেলে হয়েছে, যার নাম রেখেছেন কৃষিভ।
বয়স নিয়ে, একাধিকবার বিয়ে নিয়ে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে কাঞ্চন আর শ্রীময়ীকে। কখনো চুপ থেকেছেন, কখনো আবার চাঁচাছোলা ভাষায় ট্রোলে জবাব দিয়েছেন তাঁরা। একবার শ্রীময়ী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মাঝেসাঝে অবাক হন যখন কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা, তাঁরই সামনে, তাঁর একাধিক বিয়ে নিয়ে মস্করা করেন। সেই মস্করার ভাষা ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সেই সময়। তবে রাঁধুনি না কাঁদুনিতে শ্রীময়ীর এই রাগ হতে পারে নিছকই মস্করা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


