NEET আন্দোলন ঘিরে ফের বিতর্কে কঙ্গনা! Gen Z-কে তোপ দেগে বললেন 'নর্দমা প্রজন্ম'

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিলস নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। Gen Z বা বর্তমান প্রজন্মকে 'নর্দমা প্রজন্ম' বলে কটাক্ষ করার পাশাপাশি তরুণ-তরুণীদের জীবনযাপন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন।

Published on: Jul 28, 2026, 21:45:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর বক্তব্যের কারণে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নিট পেপার ফাঁস এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিলগুলির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদের তীব্র আপত্তি জানিয়ে তিনি জেন-জি এবং আজকের তরুণ প্রজন্মকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

কঙ্গনা রানাওয়াত। (PTI)
কঙ্গনা রানাওয়াত। (PTI)

এক্স (সাবেক টুইটার)-এ করা পোস্টে কঙ্গনা রানাওয়াত লেখেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বেড়ে ওঠা এই প্রজন্মকে তিনি 'নর্দমা প্রজন্ম' বলে মনে করেন। তাঁর দাবি, এই প্রজন্মের অনেকেরই সমাজ বা দেশের জন্য দেওয়ার মতো কিছু নেই। তারা পড়াশোনায় ভালো নয়, এমনকী তাঁদের মানসিকতা এতটাই বিকৃত যে ভালো গৃহিণীও হতে পারবে না।

কঙ্গনার আরও দাবি, এই প্রজন্ম নেশা, মদ্যপান এবং একাধিক যৌন সম্পর্ককে স্বাধীনতার প্রতীক বলে মনে করে। পাশাপাশি, বাবা-মায়ের উপার্জনের উপর নির্ভর করেও নিজেদের স্বাধীন নারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

স্বাধীন নারীর সংজ্ঞাও ব্যাখ্যা কঙ্গনার

কঙ্গনার মতে, প্রকৃত স্বাধীন নারী তিনিই, যিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের কেরিয়ার গড়ে তোলেন এবং নিজের প্রতিটি সিদ্ধান্ত ও তার দায়িত্ব নিজেই বহন করেন।

তিনি আরও লেখেন, স্বাধীন জীবন কাউকে উপহার দেওয়া হয় না, তা অর্জন করতে হয়। দায়িত্ব ছাড়া শুধু স্বাধীনতার দাবি করলে তা প্রকৃত স্বাধীনতা নয় বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।

কঙ্গনা রানাওয়াতের ইনস্টাগ্রাম পোস্ট।
কঙ্গনা রানাওয়াতের ইনস্টাগ্রাম পোস্ট।

NEET আন্দোলনের ভাইরাল রিলস নিয়েও ক্ষোভ

এর আগেও জন্তর-মন্তরে CJP-এর নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনের ভাইরাল রিলস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছিলেন, জীবনে এক জায়গায় এত 'কুৎসিত' দৃশ্য তিনি আগে দেখেননি।

তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের ব্যবহৃত ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন। নিজেকে 'ককরোচ' বলে উল্লেখ করা এবং সেই ধরনের আচরণকে তিনি নোংরামির প্রকাশ বলে মন্তব্য করেন। এমন রিলস দেখার পর তাঁর 'ডিজিটাল ডিটক্স'-এর প্রয়োজন অনুভব হচ্ছে বলেও জানান কঙ্গনা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More