Kangana Ranaut: প্রেমিকের খাবারে ঋতুস্রাবের রক্ত মেশাতেন কঙ্গনা? ‘জাদুটোনা’ নিয়ে খুললেন মুখ
Kangana Ranaut-Black Magic: কঙ্গনা রানাওয়াত তাঁর অতীতের কথা স্মরণ করে বলেন যে লোকেরা তাঁর বদনাম করেছে, তাঁকে ডাইনি বলে অভিহিত করেছে। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র ২৬-২৭ বছর। রীতিমতো ভেঙে পড়েছিলেন বলেও দাবি করেন অভিনেত্রী-বিজেপি সাংসদ।
Kangana Ranaut-Black Magic: কঙ্গনা রানাওয়াতের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে। সম্প্রতি এক পডকাস্টে নিজের অতীত নিয়ে মুখ খুলে আবারও শিরোনামে উঠে এলেন তিনি। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণভাবে জানান, কীভাবে এক সময় তাঁকে নিয়ে ‘উইচ-হান্টিং’ করা হয়েছিল। অর্থাৎ ডাইনি তকমা দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বিজেপি সাংসদকে।

‘আমাকে ডাইনি বলা হয়েছিল’
এক পডকাস্টে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমার এক্স, যে আমার বিরুদ্ধে কেস করেছিল, তার থেকেও বড় কিছু মানুষ ছিল, যারা বলত আমি নাকি ডাইনি, রক্ত পান করি, ঘরে কালো পর্দা টাঙিয়ে কালো জাদুটোনা করি। এটা আসলে এক ধরনের উইচ-হান্টিং ছিল।’
‘তখন আমার বয়স খুব বেশি হলে ২৬-২৭ বছর। সেই সময় যদি কেউ আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারে, তাহলে আমি কেন এখন তাদের ব্যাপারে ভালো ভালো কথা বলব?’, আরও বলেন কঙ্গনা।
কঙ্গনা জানান, জীবনের সেই কঠিন অধ্যায় পার করা মোটেও সহজ ছিল না। নানা অভিযোগ, বিতর্ক এবং মানসিক চাপে তিনি ভেঙে পড়ার পরিস্থিতিতেও ছিলেন। তাঁর কথায়, ‘আমার কাজই সেই সময় আমাকে শক্তি দিয়েছে। বিশেষ করে কুইন ছবির সাফল্য আমাকে মানসিকভাবে অনেকটা শক্ত করে তোলে।’ প্রসঙ্গত, কুইন ছবির পর জাতীয় পুরস্কারও পান তিনি।
অধ্যয়ন সুমনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক
জানিয়ে রাখা প্রয়োজন, কঙ্গনার কেরিয়ারের শুরুর দিকে তাঁর নাম জড়িয়ে ছিল অধ্যায়ন সুমনের সঙ্গে, যিনি শেখর সুমনের ছেলে। ২০০৮-০৯ সালের দিকে তাঁদের সম্পর্ক শুরু হয়। তারা একসঙ্গে কাজ করেছিলেন রাজ: দ্য মিস্ট্রি কনটিনিউজ ছবিতে, যা পরিচালনা করেছিলেন পূজা ভাট। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি এবং তা অত্যন্ত তিক্তভাবে শেষ হয়।
অধ্যয়নের অভিযোগে তোলপাড় ইন্ডাস্ট্রি
২০১৭ সালে অধ্যয়ন সুমন কঙ্গনার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তিনি দাবি করেছিলেন, কঙ্গনা তাঁর উপর জাদু-টোনা করার চেষ্টা করেছিলেন। খাবারের মধ্যে ঋতুস্রাবের রক্ত মিশিয়ে দিতেন। এক রাতে নাকি কঙ্গনা কালো পোশাক পরে অদ্ভুত রীতি পালন করেছিলেন। এমনকী অধ্যয়নকে একটা ঘরে বন্ধ করে মন্ত্র জপ করতে বাধ্য করেছিলেন। নিয়মিত জ্যোতিষীর কাছেও নিয়ে যেতেন। এমনকী এই অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছিল।
তবে এখন সময় বদলেছে। অধ্যয়ন সুমন অতীতের সেই অধ্যায় ভুলে এগিয়ে গিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি আর অতীত নিয়ে কথা বলতে চান না এবং জীবনে সামনে এগিয়ে যেতে চান। সেই সময় তিনি তরুণ ছিলেন, বয়স ছিল মাত্র ২০ বছর।
তিনি কঙ্গনার প্রশংসাও করেন এবং বলেন, ‘তিনি আজ যা কিছু হয়েছেন, সবটাই নিজের পরিশ্রমের জোরে।’ এই পুরো ঘটনাপ্রবাহ বলিউডে বহুদিন ধরেই আলোচিত। তবে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


