'হিন্দু মুসলিম মানসিকতা থেকে...', বন্দেমাতরম নিয়ে শর্মিলার মন্তব্যে কঙ্গনা
খুব সম্পত্তি বন্দেমাতরম গানটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে নিজের মতামত প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেছেন, বন্দেমাতরম গানটির শুধুমাত্র প্রথম দুটি স্তাবক পাঠ করা উচিত।
খুব সম্পত্তি বন্দেমাতরম গানটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে নিজের মতামত প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেছেন, বন্দেমাতরম গানটির শুধুমাত্র প্রথম দুটি স্তাবক পাঠ করা উচিত। শর্মিলা ঠাকুরের এই মন্তব্য শুনে এবার নিজের বক্তব্য দিলেন অভিনেত্রী তথা বিজেপি সংসদ কঙ্গনা রানাওয়াত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্ট্রাগ্রামে শর্মিলা ঠাকুরের বন্দেমাতরম নিয়ে করা মন্তব্যের ভিডিও পুনরায় পোস্ট করেন কঙ্গনা, যার সঙ্গে একটি দীর্ঘ নোট লেখেন তিনি। তিনি লেখেন, ‘শর্মিলাজি বন্দেমাতরম নিয়ে তাঁর আপত্তির কথা জানিয়েছেন, আমি ওঁর বক্তব্যের প্রশংসা করি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন শিল্পী হিসাবে শিল্প এবং কবিতা নিয়ে ওঁর দৃষ্টিভঙ্গি কিভাবে এত সীমিত এবং কৃত্রিম হতে পারে। যে কোনও গান, কবিতায় শব্দগুলো রূপক। একজন কবি কাঙ্ক্ষিত প্রভাব আনার জন্য সব ধরনের কল্পনা ব্যবহার করেন, অবিশ্বাস্য সাদৃশ্য টেনে আনেন।’
আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!
কঙ্গনা আরও লেখেন, 'বন্দেমাতরাম গানটি হল ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনা। বঙ্কিমচন্দ্র এই গানটিকে সকলের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য লিখেছিলেন। বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি যেখানে লেখা, আমরা এমন যুবক চাই যারা লোহার তৈরি। তিনি আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছিলেন না, তিনি কেবল শক্তির জাগরণের আহ্বান জানাচ্ছিলেন। দয়া করে হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এক ঈশ্বরে বিশ্বাস করলেও, ডাক্তাররাও শক্তিকে ‘শক্তি’ বলেই ডাকেন। আসুন আমরা একে অপরকে আপনজনের মতো আপন করে নিই। আমি আপনাকে মন থেকে ভালোবাসি এবং আপনি আমাকে যেমনটা সবসময় দেন, তেমন একটি জোরালো আলিঙ্গনেও আমার কোনও আপত্তি নেই।'
আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?
বন্দেমাতরম গানটির বিতর্ক প্রসঙ্গে
কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) তাদের ১৯৩৭ সালের প্রস্তাব অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর শর্মিলা এই মন্তব্য করেন। ওই প্রস্তাব অনুযায়ী কংগ্রেসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কেবল প্রথম দুটি স্তবক গাওয়া হবে। ১৫ আগস্ট কংগ্রেসের স্বাধীনতা দিবস উদযাপনের সময়ও একটি বিতর্ক তৈরি হয়েছিল, যখন বিজেপি অভিযোগ করে যে 'বন্দে মাতরম' গাওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের সংসদীয় চেয়ারপার্সন সোনিয়া গান্ধী কথা বলছিলেন। বিজেপি ক্ষমা চাওয়ার দাবি করেছিল, অন্যদিকে কংগ্রেস এই ঘটনাটিকে একটি কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিয়েছে।
E-Paper

