kangana ranaut viral video: গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি পরে দেখা গেল কঙ্গনাকে! গোপনে কি বিয়ে করে নিলেন
কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের গলায় মঙ্গলসূত্র এবং হাতে সবুজ চুড়ি পরে আছেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মনে প্রশ্ন, কঙ্গনা কি লুকিয়ে বিয়ে করলেন!
বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কঙ্গনা রানাওয়াতের গলায় মঙ্গলসূত্র। ভিডিয়োটি দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ‘কঙ্গনা রানাওয়াত বিবাহিত কি না?’ যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে কঙ্গনার বিয়ে নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন আরও একটি রিপোর্ট আসছে সামনে। বলা হচ্ছে, এটাই কঙ্গনার পরবর্তী ছবি 'কুইন ২'-এর ফার্স্টলুক।

কঙ্গনা রানাওয়াতের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ভায়ানির ইনস্টা পেজে। যাতে কঙ্গনা রানাওয়াতকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। গোলাপি রঙের স্যুট পরে আছেন তিনি। চোখে কালো চশমা পরেছেন, গলায় মঙ্গলসূত্র এবং হাতে সবুজ চুড়ি পরে থাকতেও দেখা গিয়েছে। কঙ্গনা রানাওয়াত কপালে একটি টিপও পরেছেন। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন কঙ্গনা।
নিমেষেই ভাইরাল হয় ভিডিয়োটি। লোকেরা প্রশ্ন তুলতে থাকে, কঙ্গনার বিয়ে কবে হল? কমেন্ট সেকশনে যেখানে কেউ কেউ প্রশ্ন করছেন যে কঙ্গনা রানাওয়াত গোপনে বিয়ে করেছেন কি না, কেউ কেউ বলছেন যে এটি কঙ্গনার পরবর্তী ছবি কুইন ২ এর ফার্স্ট লুক।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মঙ্গলসূত্র? কঙ্গনা কি বিবাহিত?’ আরেকজন লিখেছেন, ‘কবে বিয়ে করলেন তিনি?’ এমনকী একজন ব্যবহারকারী কঙ্গনা রানাওয়াতকে তার বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে ফেলেছেন।
কোনো সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলসূত্র পরেছেন? একদিকে অনেকে যখন মনে করছেন কঙ্গনার বিয়ে হয়েছে, অন্যদিকে অনেকে বলছেন, কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে তাঁকে এই লুকেই দেখা যাবে। অনেক ব্যবহারকারীই স্পষ্ট করেছেন যে, কঙ্গনা রানাওয়াতকে কুইন ২ ছবিতে এই চেহারাতেই দেখা যাবে। আবার আরেকজনের দাবি 'ভারত ভাগ্য বিধাতা'র শুটিংয়ে এই লুকে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতকে।
খুব জলদি মুক্তি পাবে কঙ্গনার 'ভারত ভাগ্য বিধাতা' সিনেমাটি। এই ছবির মুক্তির আগেই শুরু হয়ে গিয়েছে কঙ্গনা রানাওয়াতের 'কুইন ২' সিনেমার শুটিংও। কুইন ২ কঙ্গনা রানাওয়াতের ২০১৩ সালের সিনেমা কুইনের সিক্যুয়েল। 'কুইন' ছবিতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


