তাজমহলের সামনে ভক্তদের সঙ্গে সেলফি, বেরিয়েই রাহুল গান্ধীকে আক্রমণ! কঙ্গনা রানাওয়াতের মন্তব্য ঘিরে চর্চা

রবিবার আগ্রার ঐতিহাসিক তাজমহল ঘুরে দেখলেন অভিনেত্রী তথা রাজনীতিক কঙ্গনা রানাউত। কড়া নিরাপত্তার মধ্যে স্মৃতিসৌধে পৌঁছন তিনি। সেখানে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। অন্যদিকে, কঙ্গনার আগামী ছবি ‘স্কেরি পিকচার’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা এই হরর ছবির।

Published on: Nov 23, 2026, 17:07:37 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রবিবার আগ্রার ঐতিহাসিক তাজমহল দর্শনে দেখা মিলল বলিউড অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতকে। তাঁকে একঝলক দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন বহু পর্যটক ও অনুরাগী। কড়া নিরাপত্তার মধ্যেই স্মৃতিসৌধে পৌঁছন অভিনেত্রী। সেখানে ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীদের সঙ্গে কথাও বলেন তিনি। অনুরাগীদের সঙ্গে ছবিও তুলতেও দেখা যায় তাঁকে। কঙ্গনাকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ভক্তরা। তবে তাজমহল দর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের অর্থনীতি এবং নারী সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন তিনি।

তাজমহলে কঙ্গনা রানাওয়াত। (PTI Photo) (PTI11_22_2026_000172B) (PTI)
তাজমহলে কঙ্গনা রানাওয়াত। (PTI Photo) (PTI11_22_2026_000172B) (PTI)

তাজমহলের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

রবিবার বিকেল ৩টে নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে তাজমহলে পৌঁছন কঙ্গনা। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। তাঁকে দেখতে পর্যটকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। অনেকেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি।

তাজমহল ঘুরে দেখার পর এর শিল্পকলা ও ঐতিহাসিক গুরুত্বের প্রশংসা করেন কঙ্গনা। তাঁর কথায়, ‘এটি অত্যন্ত সুন্দর। শিল্প ও ইতিহাসের এক অসাধারণ সংমিশ্রণ। আজ পরিবারের সদস্যদেরও এখানে নিয়ে আসার সুযোগ পেয়েছি। এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। আমাদের দেশের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়।’

রাহুল গান্ধীকে কটাক্ষ কঙ্গনার

তাজমহল দর্শনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মান্ডির বিজেপি সাংসদ। তাঁর দাবি, বিশ্বজুড়ে যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের মতো প্রতিকূলতা থাকা সত্ত্বেও এশিয়ার অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। এই পরিস্থিতি সামলানোর জন্য কেন্দ্রের বিজেপি সরকারেরও প্রশংসা করেন তিনি।

এরপরই রাহুল গান্ধীকে নিশানা করেন কঙ্গনা। কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বলেন, ‘রাহুল গান্ধী তো আমার মতে সেই খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে-র মতো। বিরোধীরা এমনটা করতেই থাকবে।’ অর্থনীতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন অভিনেত্রী।

নারী সংরক্ষণ বিল নিয়েও কংগ্রেসকে আক্রমণ

এখানেই থামেননি কঙ্গনা। বিজেপি ও আরএসএসকে 'অমার্জিত, লোভী, জাতপাতের সমর্থক এবং পুরুষতান্ত্রিক' বলে রাহুল গান্ধীর মন্তব্যেরও জবাব দেন তিনি। নারী সংরক্ষণ বিল প্রসঙ্গ তুলে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।

কঙ্গনার বক্তব্য, বিজেপি যদি পুরুষতান্ত্রিক দলই হয়, তাহলে নারী সংরক্ষণ বিল কার্যকর করার জন্য তারা কেন উদ্যোগী হচ্ছে? অন্যদিকে, নারীদের প্রতি বেশি সহানুভূতি থাকলে কংগ্রেস কেন এই বিল পাসের পথে বাধা দিচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। কঙ্গনার অভিযোগ, কংগ্রেসের মধ্যেই নারী-বিরোধী মানসিকতা রয়েছে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।