Karan Johar: করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অধীনে দর্শকরা পেয়েছেন একাধিক ব্লকবাস্টার ছবি। তবে এবার হিন্দি জগৎ পেরিয়ে গুজরাটি চলচ্চিত্র জগতে প্রবেশ করল চলচ্চিত্র পরিচালকের প্রযোজনা সংস্থা।
Karan Johar: করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অধীনে দর্শকরা পেয়েছেন একাধিক ব্লকবাস্টার ছবি। তবে এবার হিন্দি জগৎ পেরিয়ে গুজরাটি চলচ্চিত্র জগতে প্রবেশ করল চলচ্চিত্র পরিচালকের প্রযোজনা সংস্থা।
গুজরাটি সিনেমার জগতে প্রবেশ করল করণের ধর্মা প্রোডাকশন
জানা গিয়েছে, সিনেমাটির নাম ‘জিন্দেগি ওয়ান্স মোর’। এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ জুন। সিদ্ধার্থ রান্দেরিয়া অভিনীত এই সিনেমাটি ধর্মা প্রোডাকশন দ্বারা পরিবেশিত এবং বার্তাকার ফিল্মস দ্বারা প্রযোজিত। এই ছবিটি প্রযোজনা করছেন বাসুদোলাকিয়া এবং পরিচালনা করছেন জয়মিন।
এই সিনেমাটি এক বাবা ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি করা একটি সিনেমা হতে চলেছে যেখানে দেখানো হবে সন্তানরা কখনোই জানতে পারে না যে তাদের জন্মের আগে তাদের বাবারা কেমন থাকেন। ফাদার্স ডে ছুটির ঠিক আগে এই সিনেমাটি মুক্তি পাবে ফলে বোঝাই যাচ্ছে ছবিটি বাবা-সন্তানের ভালোবাসাকে আরো গভীরভাবে বড়পর্দায় তুলে ধরবে।
এই ছবিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন জয়মিন। চিত্রনাট্য লিখেছেন দীপ ঢোলাকিয়া। চিত্রনাট লেখার পাশাপাশি এই ছবিতে অভিনয় ও করবেন দীপ। এই ছবিটি দীপের প্রথম ছবি হতে চলেছে।
গুজরাটি সিনেমায় আত্মপ্রকাশ করার প্রসঙ্গে ধর্মা প্রোডাকশন হাউজের সিইও অপূর্ব মেহতা জানান, গুজরাটি সিনেমার সঙ্গে যোগ পেরে তারা ভীষণ খুশি। গল্পের কোনও ভাষাগত পরিসীমা হয় না, তাই এই গল্পের কথা শুনেই ধর্মা প্রোডাকশন গুজরাটি সিনেমার সঙ্গে যোগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে প্রযোজক বাসু ঢোলাকিয়া বলেন, ‘গুজরাটি চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বিশাল সাফল্য। ধর্মা প্রোডাকশনের সহযোগিতা আমাদের ব্যবসায়িক সাফল্যকে প্রমাণ করে। নবাগত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা সফলতার একটা নতুন মানদন্ড তৈরি করতে চলেছি।’