‘আমি আসলে ওর প্রথম সন্তান!’ ৫১-এ পা কারিশ্মার, লোলোকে আদুরে শুভেচ্ছা বার্তা ‘বোনু’ করিনার

কাপুর পরিবারের নিয়ম ভাঙা কন্যে করিশ্মার জন্মদিন বৃহস্পতিবার। পরিবারের প্রথম মেয়ে হিসাবে অভিনয়ের দুনিয়ায় পা দেন করিশ্মা। জন্মদিনে দিদিকে শুভেচ্ছা করিনার।

Published on: Jun 25, 2026, 19:54:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং বন্ডিংয়ের দিক থেকে সেরা দুই বোন হলেন কারিশমা কাপুর (Karisma Kapoor) এবং কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দুই বোনের এই ‘লোলো’ এবং ‘বেবো’ জুটি সবসময়ই একে অপরের সবচেয়ে বড় শক্তি। আজ, ২৫শে জুন বলিউডের এই আইকনিক অভিনেত্রী কারিশমা কাপুরের ৫১তম জন্মদিন (51st Birthday)। আর দিদির এই বিশেষ দিনটিকে আরও বেশি স্পেশাল করে তুলতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ অদেখা ছবির কোলাজ শেয়ার করার পাশাপাশি এক অত্যন্ত আবেগঘন গোপন অডিও বার্তা (Audio Message) ফাঁস করলেন ছোট বোন কারিনা।

‘আমি আসলে ওর প্রথম সন্তান!’ ৫১-এ পা কারিশ্মার, লোলোকে আদুরে শুভেচ্ছা বার্তা ‘বোনু’ করিনার
‘আমি আসলে ওর প্রথম সন্তান!’ ৫১-এ পা কারিশ্মার, লোলোকে আদুরে শুভেচ্ছা বার্তা ‘বোনু’ করিনার

‘তুমিই আমার গাইড, বন্ধু ও মা’— কারিনার আবেগঘন পোস্ট

আজ সকালে কারিনা কাপুর তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিদি কারিশমার সাথে কাটানো বর্তমান সময়ের বেশ কিছু অদেখা এবং আদুরে মুহূর্তের ছবি ও ভিডিওর কোলাজ পোস্ট করেন।

ছবির ক্যাপশনে দিদির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে কারিনা লেখেন, ‘আমার বোন, মা, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শককে জন্মদিনের অনেক শুভেচ্ছা… আমার কাছে, আমাদের পরিবার এবং আমাদের সন্তানদের কাছে তুমিই সব। তুমি পৃথিবীর সমস্ত আনন্দ পাওয়ার যোগ্য করিশ্মা’।

শেয়ার করা ছবিগুলোর মধ্যে কেবল ছোটবেলার ছবিই নয়, বরং রয়েছে কারিশমার দুই সন্তান সামায়রা ও কিয়ান, কারিনার দুই ছেলে তৈমুর ও জেহ, সাইফ আলী খান, করণ জোহর এবং তাঁদের বাবা-মা রণধীর কাপুর ও ববিতার সাথে কাটানো দারুণ সব পারিবারিক মুহূর্ত।

‘আমি সমায়রার আগে লোলোর প্রথম মেয়ে!’

সম্প্রতি সাংবাদিক নয়নদীপ রক্ষিতকে দেওয়া কারিশ্মা কাপুরের একটি সাক্ষাৎকারে কারিনা কাপুর দিদির উদ্দেশ্যে একটি বিশেষ অডিও বার্তা পাঠান, যা শুনে চোখ ভিজেছিল খোদ কারিশ্মারও। সেই বার্তায় কারিনা বলেন, ‘লোলোর ব্যাপারে যত বলব ততই কম হবে। ও একজন অসাধারণ মানুষ তো বটেই, পাশাপাশি অত্যন্ত নিবেদিতপ্রাণ মা এবং কঠোর পরিশ্রমী অভিনেত্রী। আজও দেশের প্রতিটা হিরোইন লোলোর মতো হতে চায়, ওঁর মতো নাচতে ও ড্রেস পরতে চায়। ৯০-এর দশকে লোলো যে বিপুল জনপ্রিয়তা ও স্টারডম পেয়েছিল, তা প্রতিটা অভিনেত্রীর স্বপ্ন। তবে আমার কাছে ও শুধু দিদি নয়, লোলো সবসময় বলে যে ওর নিজের মেয়ে সমায়রা আসার আগে আমিই নাকি ছিলাম ওর প্রথম কন্যাসন্তান ! আমি আসলে ওর মেয়ের মতোই।’

করিনা ও করিশ্মার বয়সের ফারাক

বলিউডের এই দুই জনপ্রিয় বোনের বয়সের ফারাক কিন্তু খুব একটা বেশি নয়— মাত্র ৬ বছরের। ১৯৭৪ সালের ২৫শে জুন জন্ম নেন কাপুর পরিবারের বড় মেয়ে কারিশমা কাপুর, আর তাঁর ঠিক ৬ বছর পর ১৯৮০ সালের ২১শে সেপ্টেম্বর জন্ম হয় ছোট বোন কারিনা কাপুরের। শৈশব থেকে শুরু করে আজ এতগুলো বছর পার করার পরও এই ৬ বছরের বয়সের ব্যবধান তাঁদের পারস্পরিক বন্ধুত্বে কোনওদিন পাঁচিল তুলতে পারেনি; বরং সময়ের সাথে সাথে লোলো এবং বেবোর এই আত্মিক বন্ডিং আরও গাঢ় ও মজবত হয়েছে।

ওটিটির পর্দায় কারিশমার কামব্যাক

৯০-এর দশকে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো নম্বর ১’-এর মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি উপহার দেওয়া কারিশমাকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ (Zee5)-এর ‘ব্রাউন’ (Brown) ওয়েব সিরিজে দেখা গেছে। অভিনয় দেও পরিচালিত এই সিরিজে এক মদ্যপ মহিলা পুলিশ অফিসার ‘রিতা ব্রাউন’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More