সিঁথিতে সিঁদুর, পরনে সালোয়ার, দীপাবলিতে পরিবারের সঙ্গে সাবেকি সাজে ধরা দিলেন করিনা
দীপাবলি বা দিওয়ালি এমন একটি অনুষ্ঠান যেখানে দূর দূর থেকে মানুষ বাড়ি ফিরে আসেন নিজেদের বাড়ির পরিবারের সঙ্গে এই উৎসব উদযাপন করার জন্য। সাধারণ মানুষকে বটেই, বড় বড় সেলিব্রিটিরাও এই সময় কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান।
দীপাবলি বা দিওয়ালি এমন একটি অনুষ্ঠান যেখানে দূর দূর থেকে মানুষ বাড়ি ফিরে আসেন নিজেদের বাড়ির পরিবারের সঙ্গে এই উৎসব উদযাপন করার জন্য। সাধারণ মানুষ তো বটেই, বড় বড় সেলিব্রিটিরাও এই সময় কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। অন্যদের মতো দীপাবলিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল করিনা কাপুর খানকেও।
দীপাবলিতে সাবেকি সাজে ধরা দিলেন করিনা
বিবাহ সূত্রে তিনি অন্য ধর্মে বিয়ে করলেও যেহেতু তিনি জন্মসূত্রে হিন্দু, তাই দিওয়ালি বা দীপাবলি করিনা কাপুর খানের জন্য খুব স্পেশাল একটি অনুষ্ঠান। দীপাবলীর দিন তাই বাবা, মা এবং দিদির সঙ্গে সাবেকি সাজে ধরা দিলেন তিনি। একটি ছবিতে অভিনেত্রীর ছেলেকেও দেখতে পাওয়া গেল।
ছবি পোস্ট করে ক্যাপশনে করিনা লেখেন, ‘শুভ দীপাবলি সবাইকে। আসল কথা হল বাবা মাকে ভালোবাসা, সব সময়।' তবে এই প্রথমবার নয়, যে কোনও উৎসবেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় বেবোকে।
প্রথম ছবিতে বাবা মায়ের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে রয়েছেন করিশ্মা কাপুরও। তিনি পরে রয়েছেন এটি ছাই রংয়ের চুড়িদার। দ্বিতীয় ছবিটি ভীষণ আদুরে কারণ সেই ছবিতে দাদুকে জড়িয়ে ধরে নাতির আবদার দেখতে পাওয়া যাচ্ছে। এই সম্পর্কটা যে কতটা স্পেশাল সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
করিনা হলেন অভিনেতা রণধীর কাপুর ও ববিতার কন্যা এবং রাজ কাপুরের নাতনি। তাঁর বড় বোন করিশ্মা কাপুরও একজন অভিনেত্রী। করিনা সাইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এই দম্পতির দুই পুত্রসন্তান, তৈমুর ও জাহাঙ্গীর (ওরফে জেহ)।
অভিনয়ের ক্ষেত্রে, কারিনাকে সম্প্রতি 'দায়রা' সিরিজে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। এই ছবিতে করিনা এবং পৃথ্বীরাজ সুকুমারন দুজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যারা কিশোর অপরাধের অন্ধকার ও জটিল জগতের মোকাবিলা করতে গিয়ে একে অপরের মুখোমুখি হন।
Home/Entertainment/সিঁথিতে সিঁদুর, পরনে সালোয়ার, দীপাবলিতে পরিবারের সঙ্গে সাবেকি সাজে ধরা দিলেন করিনা