গ্রীসের নীল জলে সাদা বিকিনিতে করিনা, ৪৫ বছরের বেবো-র বোল্ড অবতারে ঘায়েল নেটপাড়া
এজিয়ান সাগরের নীল জলে বিকিনিতে উষ্ণতা ছড়ালেন করিনা কাপুর! গ্রীসের বিলাসবহুল ভ্যাকেশনের ছবি দেখে ঘুম উড়ল ভক্তদের।
বলিউডের অন্যতম স্টাইল আইকন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এই মুহূর্তে স্বামী সইফ আলি খান ও সন্তানদের নিয়ে গ্রীসে এক চমৎকার পারিবারিক ছুটি কাটাচ্ছেন। আর সেই ছুটির প্রতিটি মুহূর্তকে তিনি যে কতটা উপভোগ করছেন, তা বেবোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট। সম্প্রতি এজিয়ান সাগর (Aegean Sea)-এর নীল জল থেকে করিনা নিজের এমন কিছু ছবি শেয়ার করেছেন, যা নায়িকার ভক্তদের ট্র্যাভেল গোলস দেওয়ার পাশাপাশি নেটপাড়ার পারদ এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে।

এজিয়ান সাগরের নীল জলে ‘হোয়াইট বিউটি’
ইনস্টাগ্রামে শেয়ার করা লেটেস্ট ছবিগুলোতে ৪৫ বছর বয়সী করিনাকে একটি চমৎকার সাদা রঙের বিকিনি পরে এজিয়ান সাগরের ক্রিস্টাল নীল জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। একটি বিলাসবহুল প্রাইভেট ইয়ট থেকে নবাব বেগমের এই কিলার ছবিগুলো তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে করিনা লিখেছেন— ‘জাস্ট মি অ্যান্ড দ্য এজিয়ান সি’ (Just me and the Aegean Sea)। সইফ ও করিনা নিজেদের ছুটির কাটানোর একদম সঠিক লোকেশনটি খোলসা না করলেও, ক্যাপশন এবং চারপাশের দৃশ্য দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই তারকা দম্পতি এখন গ্রীসের মনোরম পরিবেশেই ছুটি কাটাচ্ছেন।
সৈকত থেকে সইফের ছবি এবং করিনার ‘নো-মেকআপ’ লুক
গ্রীস ডায়েরিজ থেকে করিনা আরও বেশ কিছু অসামান্য ছবি অনুরাগীদের জন্য পোস্ট করেছেন।
‘হট হাজব্যান্ড’ সইফ: করিনা সমুদ্রের তীরে বসে একটি ছবি ক্লিক করেছেন, যেখানে নায়িকারর মুঠোফোনে বন্দি তাঁর ‘হট হাজব্যান্ড’ সইফ আলি খান। যাঁকে জল থেকে উঠে আসতে দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গরমটা ভালোই কাটছে, হট হ্য়াজব্য়ান্ড’।
নো-মেকআপ সেলফি: অন্য আরেকটি পোস্টে করিনাকে তাঁর চেনা ‘নো-মেকআপ’ লুকে দেখা গিয়েছে। মাথায় একটি রঙিন ফেট্টি বাঁধা এবং সুইমওয়্যারের ওপর নীল স্ট্রাইপড শার্ট পরে ক্যাজুয়াল সেলফি তুলেছেন বেবো।

করিনার আসন্ন প্রোজেক্ট
বড় পর্দায় করিনাকে শেষবার দেখা গিয়েছিল রোহিত শেট্টির ব্লকবাস্টার কপ-ড্রামা ‘সিংহাম এগেইন’ (Singham Again)-এ। অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত এই মাল্টি-স্টারার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বেবো। এর আগে করিনার থ্রিলার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
তবে করিনার ঝুলিতে রয়েছে মেঘনা গুলজারের আগামী ছবি ‘দাইরা’ (Daayra)। এই হাই-প্রোফাইল প্রজেক্টে করিনার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


