Shagufta on Karisma Kapoor: 'ওর ‘বড্ড দেমাগ’, করিশ্মা-গোবিন্দা জুটি ভেঙে যাওয়ার হাঁড়ির খবর ফাঁস করলেন শগুফতা
Shagufta on Karisma Kapoor: 'অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হওয়াও ভালো নয়। কারিশ্মা খুব পরিশ্রমী ছিলেন ঠিকই, কিন্তু তাঁর দেমাগ ছিল প্রচণ্ড বেশি!’ চাঁচাছোলা শগুফতা আলি।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ও সুপারহিট অন-স্ক্রিন জুটি ছিলেন গোবিন্দা (Govinda) এবং কারিশ্মা কাপুর (Karisma Kapoor)। 'কুলি নম্বর ১', 'রাজা বাবু', 'হাসিনা মান জায়েগি', 'হিরো নম্বর ১'-এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তাঁরা। কিন্তু একসময় হঠাৎ করেই এই হিট জুটির একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়। এতদিন সেই নিয়ে নানা গুঞ্জন থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে এর পেছনের আসল কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali)।

'হিরো নম্বর ১', 'বেনারসি বাবু'-র মতো সুপারহিট সিনেমা এবং 'সঞ্জীবনী', 'শ্বশুরাল গেন্দা ফুল'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের এই চেনা মুখ সিদ্ধার্থ কান্নান-এর ইউটিউব শো-তে এসে কারিশমা কাপুরের মানসিকতা ও ব্যবহার নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন।
‘কারিশ্মা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল’
গোবিন্দা ও কারিশ্মার জুটি কেন ভেঙে গেল— এই প্রশ্নের জবাবে শগুফতা আলি জানান, হয়তো তাঁদের মধ্যকার কাজের বোঝাপড়া কমে গিয়েছিল।
কারিশ্মার সমালোচনা করে তিনি বলেন, ‘অভিনেত্রীদের মেজাজের কোনো ভরসা থাকে না। তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হওয়াও ভালো নয়। কারিশ্মা খুব পরিশ্রমী ছিলেন ঠিকই, কিন্তু তাঁর দেমাগ ছিল প্রচণ্ড বেশি!’
সেট-এ সহ-শিল্পীদের প্রতি ব্যবহারে গলদ?
শুটিং সেটে কারিশ্মার আচরণ কেমন ছিল, তার স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শগুফতা বলেন, একজন সহ-অভিনেতার সাথে সমপরিমাণ লেনদেন থাকা উচিত।
তিনি অভিযোগের সুরে যোগ করেন, ‘আপনি সেটে কেমন ব্যবহার করছেন তা খুব গুরুত্বপূর্ণ। দৃশ্য অভিনীত করা হোক বা ইন্টারভিউ দেওয়া— দুজন শিল্পীকেই সমান সুযোগ দেওয়া উচিত। কারণ সহ-অভিনেতার মেজাজ পারফরম্যান্সে প্রভাব ফেলে। আমি সেটে আপনাকে কিউ দেওয়ার জন্য উপস্থিত থাকলে, আপনারও উচিত আমার জন্য থাকা। তা না হলেও অবশ্য সমস্যা নেই, কারণ কোনো কিউ ছাড়াই সিন করার দক্ষতা নিয়ে আমি গত ৪০ বছর ধরে ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছি।’
১৯৯৭ সালের ডেভিড ধাওয়ান পরিচালিত ব্লকবাস্টার 'হিরো নম্বর ১' ছবিতে গোবিন্দা ও কারিশ্মার পাশাপাশি অভিনয় করেছিলেন শগুফতা আলি।
কারিশ্মা কাপুরের সাম্প্রতিক কাজ
অন্যদিকে, দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর কারিশমা কাপুরকে সম্প্রতি ‘ব্রাউন’ (Brown) নামক ক্রাইম থ্রিলার সিরিজে একজন ডিটেকটিভের চরিত্রে দেখা গেছে। জি-ফাইভ (ZEE5)-এ স্ট্রিম হওয়া এই সিরিজে তাঁর সাথে যিশু সেনগুপ্ত, সোনি রাজদান ও সূর্য শর্মাকে দেখা গেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


