Kartik Aaryan: শুটিং সেটে গুরুতর আহত কার্তিক আরিয়ান! করতে হবে অস্ত্রোপচার, কী ঘটেছে?
Kartik Aaryan: কেরিয়ারে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কার্তিক আরিয়ান। চন্দু চাম্পিয়ানের পর ফের কবীর খানের সঙ্গে জুটিতে অভিনেতা। তবে সেই ছবির সেটেই দুর্ঘটনার কবলে নায়ক।
নতুন ছবির শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। কবীর খানের আসন্ন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। আঘাতের তীব্রতা এতটাই বেশি যে চিকিৎসকরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, ছবির শুটিংয়ের শেষ দু’দিনের কাজ চলছিল, যেখানে বেশ কিছু হাই-অক্টেন অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তোলার পরিকল্পনা ছিল।
পেশাদার অ্যাকশন কোচের অধীনে কঠোর প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও, একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট বা অ্যাকশন দৃশ্য করার সময় হাঁটুতে মারাত্মক চোট পান অভিনেতা। দুর্ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের ফোর্টিস ফোরটিস ফোর্টিস রাহেজা হাসপাতালে (Fortis Raheja Hospital) নিয়ে যাওয়া হয়।
অস্ত্রোপচার ও চিকিৎসকদের পরামর্শ
প্রযোজনা সংস্থার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিকিৎসকরা দ্রুত তাঁর হাঁটুর অস্ত্রোপচার করবেন। এর পর কার্তিককে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। সুস্থ হয়ে ওঠার পরই তিনি অনুরাগ বসুর পরবর্তী ছবির কাজে যোগ দেবেন। এর আগেও ‘শেহজাদা’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে একই ধরনের চোট পেয়েছিলেন তিনি।
কার্তিকের আসন্ন প্রজেক্ট
সাম্প্রতিক সময়ে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন কার্তিক। কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিটি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর পরিচালক-অভিনেতা জুটির দ্বিতীয় কাজ, যার প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছে কার্তিকের নিজস্ব সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’। এছাড়া কার্তিকের ঝুলিতে রয়েছে ‘নাগজিলা’ (Naagzilla) এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মতো একাধিক আলোচিত প্রজেক্ট। এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা কার্তিক, যিনি প্রযোজকদের পছন্দের তালিকাতেও রয়েছেন শীর্ষে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


