Kartik Aaryan: কার্তিক আরিয়ানের জাতীয় পুরস্কার জয় নিয়ে বিতর্ক, এর মাঝেই মহাকালেশ্বর মন্দিরে ‘চন্দু চাম্পিয়ান’

কোনও জাঁকজমক পূর্ণ পার্টি নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে মহাদেবের স্মরণে কার্তিক। ছুটলেন মহাকালেশ্বর মন্দিরে।

Published on: Jul 21, 2026, 18:04:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জয়ী সাঁতারু মুরলিকান্ত পেটকরের বায়োপিক ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ অনবদ্য পারফর্ম করে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মালয়ালম ছবি ‘ভ্রমযুগম’-এর জন্য প্রবীণ তারকা মামুট্টির (Mammootty) পাশাপাশি যৌথভাবে ‘সেরা অভিনেতা’র সম্মান পেয়েছেন তিনি। যদিও এই জয় নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকের মতেই কমার্শিয়াল ছবির নায়ক কার্তিক এই পুরস্কারের ‘যোগ্য’ নন।

কার্তিক আরিয়ানের জাতীয় পুরস্কার জয় নিয়ে বিতর্ক, এর মাঝেই মহাকালেশ্বর মন্দিরে ‘চন্দু চাম্পিয়ান’
কার্তিক আরিয়ানের জাতীয় পুরস্কার জয় নিয়ে বিতর্ক, এর মাঝেই মহাকালেশ্বর মন্দিরে ‘চন্দু চাম্পিয়ান’

এই মেগা সাফল্যের পরেই কোনো জাকজমকপূর্ণ পার্টি নয়, বরং একদম সাধারণ ও ভক্তিময় উপায়ে সাফল্য উদযাপন করলেন অভিনেতা। জাতীয় পুরস্কার পাওয়ার পরেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে ভগবান শিবের আশীর্বাদ নিলেন বলিউডের রুহ বাবা।

‘জয় মহাকাল’: বাবা-মাকে নিয়ে শয়ন আরতিতে কার্তিক

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মহাকালেশ্বর মন্দির দর্শনের একাধিক ছবি শেয়ার করেন কার্তিক। ছবিতে তাঁকে একটি হালকা গোলাপি রঙের শার্টে, কপালে তিলক কেটে বিনীতভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি স্রেফ লিখেছেন— ‘জয় মহাকাল’।

আরেকটি ছবিতে বাবা-মাকে সাথে নিয়ে মহাকালের দর্শনে দেখা গেল কার্তিককে। তিনি পরিবারের সাথে মন্দিরের বিশেষ ‘শয়ন আরতি’-তে অংশ নেন। নিয়ম মেনে মহাকাল মন্দিরের নন্দী মহারাজের কানে নিজের মনের সুপ্ত ইচ্ছার কথা জানান এবং শিবলিঙ্গে প্রণাম নিবেদন করেন।

‘শব্দের চেয়েও বড় অনুভূতি’— আবেগঘন কার্তিক

জাতীয় পুরস্কার ঘোষণার পরেই নিজের ইনস্টাগ্রামে মা-বাবার প্রতিক্রিয়া ও আবেগঘন মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক। সেখানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস করে উঠতে পারছি না... কিছু অনুভূতি শব্দের চেয়েও অনেক বড় হয়, এটি ঠিক তেমনই এক মুহূর্ত। বহু বছর ধরে লালন করা একটা স্বপ্ন আজ সত্যি হলো। সারাজীবন বিনম্র ও কৃতজ্ঞ থাকব। সেরা অভিনেতা— জাতীয় চলচ্চিত্র পুরস্কার!’

প্রশংসিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ও আগামী প্রজেক্ট

কবীর খান পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে কার্তিক ছাড়াও অভিনয় করেছিলেন বিজয় রাজ, ভুবন অরোরা, রাজপাল যাদবের মতো অভিনেতারা। বক্স অফিসে ছবিটির ব্যবসা প্রায় ৮৯ কোটি টাকায় থমকে গেলেও, কার্তিকের শারীরিক রূপান্তর ও অভিনয় সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শকের মন জয় করে নিয়েছিল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More