উন্মুক্ত নাভি,পরনে বিকিনি ব্লাউজ! মা কালীর পুজোয় এ কেমন পোশাক 'রাসমনি'র প্রসন্নর? ট্রোলড সোমাশ্রী

‘বাড়ির পুজোয় এ কেমন পোশাক! শরীর দেখানোটা এতটাই জরুরি?’ নেটপাড়ার প্রশ্নের মুখে টেলি অভিনেত্রী সোমাশ্রী। 

Published on: Oct 25, 2025, 08:00:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন সোমাশ্রী ভট্টাচার্য। তোমারদের রাণীর অনিশা হিসাবেও ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত তিনি। বাস্তব জীবনে বরাবরই ‘বোল্ড’ এই নায়িকা। তাঁর বুকের প্রজাপতি ট্যাটু হামেশাই উঁকি দেয় পোশাকের ফাঁকে।

উন্মুক্ত নাভি,পরনে বিকিনি ব্লাউজ! মা কালীর পুজোয় এ কেমন পোশাক 'রাসমনি'র প্রসন্নর? ট্রোলড সোমাশ্রী
উন্মুক্ত নাভি,পরনে বিকিনি ব্লাউজ! মা কালীর পুজোয় এ কেমন পোশাক 'রাসমনি'র প্রসন্নর? ট্রোলড সোমাশ্রী

বিকিনিতে বরাবরই সাবলীল নায়িকা। বিচ ভ্য়াকেশন হোক বা সুইমিং পুলে জলকেলি, টু পিসে বরাবরই লাস্য়ময়ী তিনি। কিন্তু কালীপুজোয় বিকিনি ব্লাউজে নায়িকাকে দেখে শালীনতার পাঠ দিল নেটিজেনরা। ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রসন্ন বছর তিনেক আগেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন।

বাড়ির কালীপুজোয় স্বামী শুভময়ের সঙ্গে অংশ নেন তিনি। পরনে লাল পাড় হলুদ সিল্কের শাড়ি আর লাল বিকিনি ব্লাউজ। খোলা বুঁকে উঁকি মারছে প্রজাপতি ট্যাটু, উন্মুক্ত নায়িকার সুগভীর নাভি। মা কালীর সামনে এহেন পোশাকে সোমাশ্রীকে দেখে অনেকেরই দৃষ্টিকটূ লেগেছে।

একজন লেখেন, ‘পুজোর দিনে কি এমন না সাজলে চলে’। আরেকজন লেখেন,'কুরের পুজোতেও এমন সাজ??? ছিঃ কি নিম্ন রুচি ছিঃ ছিঃ'। অপর এক ইউজার লেখেন, ‘কি অবস্থা সারাবছর যাই পরুন না কেনো পুজোতে তো একটু ভালো পোশাক পরে থাকতে পারতেন।’

সোমাশ্রী অবশ্য ট্রোলারদের পালটা জবাব দেননি। বর্তমানে স্টার জলসার ও মোর দরদিয়াতে মৌলি রায়ের চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রীকে। বেশ কয়েকমাসের বিরতিরপর এই মেগার সঙ্গেই ফের ছোটপর্দায় সোমাশ্রী।