গোবিন্দা-সুনীতার বিতর্কের মাঝে কাশ্মীরার রহস্যময় পোস্ট! বিয়ে ভাঙা নিয়ে ক্ষোভ

কাশ্মীরা শাহ সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। এখন তিনি এমন একটি পোস্ট করেছেন, যা দেখে ধারণা করা হচ্ছে যে, তিনি মামা গোবিন্দা এবং মামি সুনীতার সম্পর্কের কারণেই খুব সম্ভবত এমন কথা বলেছেন। 

Published on: Aug 18, 2026, 16:00:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। এর মধ্যেই অভিনেতার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীরা শাহের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। সরাসরি কারও নাম না করেই বিয়ে ভেঙে যাওয়া এবং সম্পর্কে প্রতারণা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

সুনীতা-গোবিন্দার ডিভোর্স-চর্চার মাঝে কাশ্মীরার ইঙ্গিতবাহী পোস্ট।
সুনীতা-গোবিন্দার ডিভোর্স-চর্চার মাঝে কাশ্মীরার ইঙ্গিতবাহী পোস্ট।

কাশ্মীরার পোস্টে কী ছিল?

কাশ্মীরা সোশ্যাল মিডিয়ায় মেঘের একটি ছবি শেয়ার করেন। ছবিতে মেঘের ফাঁকে হৃদয়ের মতো একটি আকৃতি দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, সত্যিকারের ভালোবাসা কী এখনও দেখা যায়? এমন কেউ কি আছেন, যিনি প্রিয় মানুষটিকে বিশেষ অনুভব করাতে তাঁর জন্য অর্থ খরচ করতেও দ্বিধা করবেন না? পাশাপাশি বিয়ে ভেঙে যাওয়া এবং সম্পর্কে মানুষের প্রতারণা তাঁকে হতাশ করছে বলেও জানান। নিজের জন্য ‘রিয়েলিটি চেক’-এর প্রয়োজন রয়েছে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।

কাশ্মীরা যদিও তাঁর পোস্টে গোবিন্দা বা সুনীতার নাম উল্লেখ করেননি, তবু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে নেটিজেনদের একাংশ মনে করছেন, তাঁর ইঙ্গিত হয়তো এই তারকা দম্পতির দিকেই।

সুনীতা-গোবিন্দাকে ঘিরে কী ঘটেছিল?

সম্প্রতি গোবিন্দাকে তাঁর সহ-অভিনেত্রী কোমলের সঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় সুনীতাকে। অভিযোগ, সেই প্রসঙ্গে তিনি গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি প্রকাশ্যে এমনভাবে একসঙ্গে দেখা যাওয়া নিয়েও স্বামীর সমালোচনা করেন তিনি। কোমলের পোশাক নিয়েও মন্তব্য করেছিলেন সুনীতা।

স্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছিলেন গোবিন্দাও

সুনীতার মন্তব্যের পর গোবিন্দাও প্রকাশ্যে নিজের বক্তব্য জানান। তাঁর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয়। খ্যাতি, অর্থ বা সম্মান থাকলেও কাউকে প্রকাশ্যে অপমান বা বদনাম করার অধিকার কারও নেই বলেও তিনি জানান। স্ত্রীকে উদ্দেশ করে তাঁর বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্য সুনীতার সঙ্গে মানানসই নয়।

কাশ্মীরা-সুনীতার সম্পর্কেও এসেছিল বদল

একসময় কাশ্মীরা ও সুনীতার সম্পর্ক বেশ তিক্ত ছিল। কৃষ্ণা অভিষেক ও কাশ্মীরার সঙ্গে দীর্ঘদিন কথা বলেননি সুনীতা। তবে সম্প্রতি ‘লাফটার শেফস’-এ তাঁদের সাক্ষাতের পর সেই দূরত্ব অনেকটাই কমে যায়। পুরনো অভিমান ভুলে কৃষ্ণা ও কাশ্মীরাকে ক্ষমা করে দেন সুনীতা।

এরপর কাশ্মীরাও জানিয়েছিলেন, তাঁদের দীর্ঘদিনের ‘বনবাস’ শেষ হয়েছে। বর্তমানে সুনীতার সঙ্গেও তাঁর সম্পর্ক স্বাভাবিক। এমনক কৃষ্ণার মঙ্গল কামনা করেন এবং তাঁর আশীর্বাদ সবসময় ভাগ্নের সঙ্গে থাকবে বলেও জানিয়েছেন সুনীতা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More